চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চোখ হারানোদের ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণের রায় বহাল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৭ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০১৮
আদালত, চুয়াডাঙ্গা
A A
করোনা

চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে অস্ত্রোপচারের পর চোখ হারানো ১৭ জনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে হাইকোর্টের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে আইরিশ এন্টারপ্রাইজের করা আবেদনে আজ ‘নো অর্ডার’ আদেশ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত বিচারপতির আপিল বেঞ্চ। আজকের এই আদেশের ফলে এ বিষয়ে হাইকোর্টের রায়ই বহাল রইল।

এর আগে গত ২১ অক্টোবর বিচারপতি এফ আর এম নাজমুল আহসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের হাইকোর্ট বেঞ্চ চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের চক্ষু শিবিরে অস্ত্রোপচারের পর চোখ হারানো ১৭ জনের প্রত্যেককে ১০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে রায় দেন।

ওই রায়ে ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার ও অস্ত্রোপচারে ব্যবহৃত ওষুধের কোম্পানিকে (আইরিশ কোম্পানি) সমান হারে ক্ষতিপূরণের টাকা দিতে নির্দেশ দেন।

এছাড়া চোখ হারানো ১৭ জনসহ অস্ত্রোপচারের পর সংক্রমণের শিকার আরও তিন রোগীকে আজীবন বিনামূল্যে চিকিৎসা দিতে ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারকে নির্দেশ দেওয়া হয়।

আদালত আরো রায়ে বলেন, ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারের বাইরে অন্য কোনো হাসপাতালে এই ২০ জনের চিকিৎসার প্রয়োজন হলে সে চিকিৎসার ব্যয়ও ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার বহন করবে।

এ সংক্রান্ত রিট আবেদনের তথ্য থেকে জানা যায়, চুয়াডাঙ্গার ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টারে তিন দিনের চক্ষু শিবিরের দ্বিতীয় দিন গত ৫ মার্চ ২৪ জন নারী-পুরুষের চোখের ছানি অপারেশন করা হয়।

তবে অপারেশনের পর বাসায় ফিরেই ওই ২০ জন রোগীর চোখে জ্বালা পোড়াসহ ব্যথা দেখা দেয়। এর পরদিন তারা ইমপ্যাক্ট হাসপাতালে যোগাযোগ করলে রোগীদের গুরুত্ব না দিয়ে বাড়িতে ফেরত পাঠানো হয়।

এরপর উন্নত চিকিৎসার জন্য জরুরি ভিত্তিতে রোগীদের ঢাকায় নেওয়া হলে চোখ নষ্ট হওয়া ২০ জন নারী-পুরুষের মধ্যে ১৯ জনের একটি করে চোখ তুলে ফেলতে হয়।

এরপর ‘চক্ষু শিবিরে গিয়ে চোখ হারালেন ২০ জন!’ শিরোনামে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে হাইকোর্টে একটি রিট করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অমিত দাশগুপ্ত।

সেই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করেন এবং পরবর্তীকালে সে রুল নিষ্পত্তি করে ক্ষতিপূরণ দিতে নির্দেশ দিয়ে রায় দেন আদালত। এরপর ইমপ্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেলথ সেন্টার চোখ হারানো ১৭ জনসহ ক্ষতিগ্রস্ত ২০ জনকে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ প্রদান করে বলে জানান রিটকারি আইনজীবী।

তবে পাঁচ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার আদেশ স্থগিত চেয়ে আইরিশ এন্টারপ্রাইজ আপিল বিভাগে আবেদন করে। সে আবেদনে আজ ‘নো অর্ডার’ আদেশ দিলেন আপিল বিভাগ।

আদালতে আইরিশের পক্ষে ছিলেন আইনজীবী শ ম রেজাউল করিম আর ইম্প্যাক্টের পক্ষে ছিলেন আইনজীবী তানিয়া আমীর। অন্যদিকে ছিলেন রিট আবেদনকারী আইনজীবী অমিত দাশগুপ্ত।

ট্যাগ: চুয়াডাঙ্গাচোখ হারানোর ক্ষতিপূরণসেমি লিড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিয়েতে দীপিকা যেভাবে সেজেছেন

পরবর্তী

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ২০ দলের সংশয়

পরবর্তী

নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে ২০ দলের সংশয়

এরশাদ

পল্টনের সহিংসতা বিএনপির নির্বাচনে না আসার ইঙ্গিত: এরশাদ

সর্বশেষ

নেপালে ভয়াবহ বন্যা: কীভাবে তৈরি হলো মৃত্যুফাঁদ

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দেওয়ানবাগ শরীফে লক্ষাধিক মানুষের র‍্যালি

আগস্ট ২৭, ২০২৬

রাজধানীতে মেঘলা আকাশ, বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধ্বসে নিহত ১৫৭, নিখোঁজ ৪ শতাধিক

আগস্ট ২৭, ২০২৬

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT