বিনোদন

চোখ দান করলেন হৃতিক

চোখ দান করলেন হৃতিক

আসন্ন মুক্তি পাওয়া ‘কাবিল’ সিনেমায় অন্ধ যুবকের ভূমিকায় অভিনয় করে এরইমধ্যে দর্শকদের মন জয় করেছে বলিউডের হার্টথ্রব হৃতিক রোশন। ছবিতে অন্ধ অভিনয় করতে গিয়ে সেই মানুষদের অনেকটা কাছে চলে যান তিনি। আর সেকারণে হৃতিক নিজের চোখদানের সিদ্ধান্ত ‘কাহো না পেয়ার হে’ খ্যাত এ হিরো অনেক আগে নিয়েছিলেন।

নিজের ৪৩তম জন্মদিনেই চুপি চুপি চোখদানের ব্যাপারটি সেরেছেন। কিন্তু ছবির প্রচারণায় এ বিষয়ে হৃতিক একটি কথাও বলেনি।

সম্প্রতি হৃতিকের এ দানের কথা গণমাধ্যমের কাছে বলেছেন আদিত্য জোত আই হসপিটালের চেয়ারম্যান ও ডিরেক্টর সুন্দরম নটরাজন। তিনি  বলেন, আমি কাবিলের ট্রেলার দেখার পরই ছবির প্রযোজক রাকেশ রোশনকে ফোন করে জানতে চাই, হৃতিক চোখদানে আগ্রহী কি না। রাকেশ জানান তার ছেলে ইতিমধ্যে এমন সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন।
এরপরই হৃতিকের সঙ্গে কথা বলে জানতে পারি চোখদান করেই এবছর নিজের জন্মদিনটি পালন করতে চান এবং গত ১০জানুয়ারি নিজের চোখদানের কাজ শেষ করেন হৃতিক।চোখ দান করলেন হৃতিক

সুন্দরম নটরাজন গণমাধ্যমকে আরো বলেন, হৃতিক আমাকে অনুরোধ করেছিলো   ‘কাবিল’ মুক্তি পাওয়ার আগে যেন এ খবরটি প্রকাশ্যে না আসুক। কিন্তু কাবিলে হৃতিকের অভিনয় দেখে দর্শকদের মন ছুঁয়ে যাওয়ায় আমি বিষয়টি আর লুকিয়ে রাখতে পারিনি।

উল্লেখ্য, এর আগে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রজনিকান্ত, হেমা মালিনি, ঐশ্বর্য রাই বচ্চন, সোনাক্ষী সিনহা, মাধবনের মতো তারকারা নিজেদের চক্ষুদান করে দৃষ্টান্ত তৈরি করেছিলেন।

বিষয়:বলিউড হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…