ক্রিকেট

চোট পেয়ে মাঠের বাইরে মোসাদ্দেক

চোট পেয়ে মাঠের বাইরে মোসাদ্দেক

আউট থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেও লাভ হয়নি। ডাইভ দিয়ে পপিং ক্রিজ ছোঁয়ার আগেই ভেঙে যায় স্টাম্প। রান আউটের দুঃখের সঙ্গে যোগ হয়েছে চোট। সিলেট থান্ডারের অধিনায়ক মোসাদ্দেক হোসেন সৈকত আঘাত পেয়েছেন ঘাড়ে।

সোমবার শের-ই-বাংলা স্টেডিয়ামে ইনসেপ্টা রংপুর রেঞ্জার্সের বিপক্ষে দলের ব্যাটিং বিপর্যয়ের মুখে প্রতিরোধ গড়েছিলেন মোসাদ্দেক। মোহাম্মদ মিঠুনের সঙ্গে তৃতীয় উইকেট জুটি ফিফটিও পেরিয়ে গিয়েছিল।

ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে মিঠুনের খেলা শটে দ্বিতীয় রান নিতে গেলে চোটে পড়েন মোসাদ্দেক। নন-স্ট্রাইক প্রান্তে থাকা এ ব্যাটসম্যান ডাইভ দিলে বোলার মোহাম্মদ নবীর সঙ্গে কিছুটা ধাক্কা লাগে। বেশ কিছুক্ষণ মাটিতে শুয়েছিলেন মোসাদ্দেক। পরে ফিজিও এসে তাকে বাইরে নিয়ে যান।

১৫ রান করে আউট হয়ে ড্রেসিংরুমে ফেরা মোসাদ্দেকের চোট কতটা গুরুত্বর তা এখনো জানায়নি টিম ম্যানেজমেন্টে। তরুণ এ অলরাউন্ডার সবশেষ ভারতের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজের দলে ছিলেন। জানুয়ারিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের রয়েছে টি-টুয়েন্টি সিরিজ।

বিষয়:বঙ্গবন্ধু বিপিএল মোসাদ্দেক হোসেন সিলেট থান্ডার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…