স্পোর্টস

চেলসির ‘বন্দীদশা’ থেকে মুক্তি পাচ্ছেন কস্তা

চেলসির খেলোয়াড় কস্তা ঠাণ্ডার মধ্যে হেলমেট পরছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চেলসির খেলোয়াড় কস্তা ঠাণ্ডার মধ্যে হেলমেট পরছেন, অনুশীলনের সময়।. Channel i News – চ্যানেল আই নিউজ

চেলসি শেষ পর্যন্ত স্প্যানিশ  ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে কস্তাকে ফিরিয়ে দিতে রাজি হয়েছে। ব্যক্তিগত শর্তের উপর ভিত্তি করে জানুয়ারিতে এই দলবদল চূড়ান্ত হবে।

নতুন মৌসুম শুরু হয়েছে সেই কবে। কস্তার সতীর্থরা মাঠে নেমে পড়েছেন। আর তিনি ব্রাজিলে পড়ে পড়ে ঘুমাচ্ছেন। ঘুমানো ছাড়া তার কিছু করারও নেই। চেলসি বস অ্যান্টনিও কন্তে যে তাকে পরিকল্পনায় রাখেননি। কস্তার ভাষায় চেলসিতে তিনি ‘অপরাধীর মতো আছেন।

অ্যাটলেটিকোর বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, আগামী কয়েকদিনের ভেতর কস্তার ডাক্তারি পরীক্ষা করা হবে।

২০১৪ সালে অ্যাটলেটিকো ছেড়ে চেলসিতে পাড়ি দেন কস্তা। প্রথম দুই বছর সেখানে ভালোই ছিলেন। বিপত্তি দেখা দেয় শেষ মৌসুমে। কোচের সঙ্গে ফিটনেস সংক্রান্ত বাগবিতণ্ডায় জড়িয়ে দলের বাইরে আছেন। আগস্টের প্রায় পুরোটা সময় ব্রাজিলে কাটিয়েছেন।

চেলসির খেলোয়াড় কস্তা মাঠে আহত অবস্থায় পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জানুয়ারির আগ পর্যন্ত লা লিগার খেলোয়াড় হিসেবে অ্যাটলেটিকো কাউকে কিনতে পারবে না। তাই কস্তাকে আরও কয়েক মাস বেকার বসে থাকতে হবে।

ব্রাজিল বংশোদ্ভূত কস্তা স্পেনের জাতীয় দলে খেলে থাকেন। তিন বছর আগে অ্যাটলেটিকো থেকে ৩২ মিলিয়ন পাউন্ডের বিনিময়ে চেলসিতে পাড়ি দেন। এই ইংলিশ ক্লাবটির হয়ে ১২০ ম্যাচে ৫৮ গোল তার। শেষ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ জেতা দলে ছিলেন তিনি।

নতুন মৌসুমে চেলসি প্রিমিয়ার লিগে পাঁচ ম্যাচ খেলেছে। তিন জয় এক ‘ড্র’ নিয়ে তৃতীয় স্থানে তারা। মৌসুম শুরু হওয়ার আগে কস্তাকে ক্লাব থেকে মেসেজ দিয়ে জানিয়ে দেয়া হয়, কোচের পরিকল্পনায় তিনি নেই।

বিষয়:কস্তা চেলসি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…