চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেলসিকে পেলো রিয়াল, ম্যানসিটির সামনে অ্যাটলেটিকো

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৭ অপরাহ্ণ ১৮, মার্চ ২০২২
ফুটবল, স্পোর্টস
A A
চেলসি ও রিয়াল মাদ্রিদ ম্যাচের জন্য লটারির সময়ের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষে লড়বে ইংলিশ ক্লাব চেলসি। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের শীর্ষ দল ম্যানচেস্টার সিটিকে প্রতিপক্ষ পেয়েছে আরেক স্প্যানিশ অ্যাটলেটিকো মাদ্রিদ।

শুক্রবার সুইজারল্যান্ডের নিয়নে কোয়ার্টারের প্রতিদ্বন্দ্বী খুঁজতে ড্র সারে উয়েফা। কোয়ার্টারে জয়ী দলের সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষও জানিয়েছে ইউরোপিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি।

সেরা আটের দুই লেগের লড়াই শেষে ফাইনালে যাওয়ার লড়াইয়ে নামবে চার দল। সেমিতে প্রথম লড়াইয়ে ম্যানসিটি ও অ্যাটলেটিকোর মাঝে জয়ী দল খেলবে চেলসি-রিয়ালের জয়ী দলের বিপক্ষে। দ্বিতীয় সেমিতে বেনফিকা-লিভারপুলের জয়ী দলটি মুখোমুখি হবে ভিয়ারিয়াল-বায়ার্ন ম্যাচে জয়ী দলের।

আগামী ৫ ও ৬ এপ্রিল কোয়ার্টারের প্রথম লেগের ম্যাচগুলো হবে। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে খেলা। ফিরতি লেগ মাঠে গড়াবে ১২ ও ১৩ এপ্রিল। দুই লেগেই একই দিনে দুটি করে ম্যাচ হবে।

আগামী ২৬ ও ২৭ এপ্রিল সেমির প্রথম লেগ এবং ৩ ও ৪ মে দ্বিতীয় লেগে নামবে আসর সেরা চার দল।

শিরোপা নির্ধারণী ম্যাচ রাশিয়ার সেন্ট পিটার্সবার্গের মাঠে হওয়ার কথা ছিল। ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযানের কারণে ফাইনালের সেই ভেন্যু পরিবর্তন করেছে উয়েফা। ২৮ মে নতুন ভেন্যু প্যারিসে হবে চলতি মৌসুমের ইউরোপ সেরার আয়োজন।

এক নজরে কোয়ার্টারে যে যার প্রতিপক্ষ-

চেলসি—রিয়াল মাদ্রিদ
ম্যানচেস্টার সিটি—অ্যাটলেটিকো মাদ্রিদ
ভিয়ারিয়াল—বায়ার্ন মিউনিখ
বেনফিকা—লিভারপুল

প্রথম সেমি: চেলসি/রিয়াল—ম্যানসিটি/অ্যাটলেটিকো
দ্বিতীয় সেমি: বেনফিকা/লিভারপুল—ভিয়ারিয়াল/বায়ার্ন

ট্যাগ: উয়েফাচেলসিচ্যাম্পিয়ন্স লিগনিয়নবায়ার্নরিয়াল মাদ্রিদলিড স্পোর্টসলিভারপুলসুইজারল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বিজয়-নাসিরের সেঞ্চুরিতে প্রাইমের জয়

পরবর্তী

মহিমান্বিত রাতের গুরুত্ব

পরবর্তী
সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য, মিনার ও পাহাড়ের পটভূমি. Channel i News - চ্যানেল আই নিউজ

মহিমান্বিত রাতের গুরুত্ব

লেখক-প্রকাশকের রসায়ন সবচেয়ে দামী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নেপালকে জরুরি সহায়তায় ৫ লাখ ডলার দেবে যুক্তরাষ্ট্র

আগস্ট ২৭, ২০২৬

নেপালে বন্যা-ভূমিধসে প্রাণহানিতে রাষ্ট্রপতির শোক

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ধর্ষণের আলামত মেলেনি ময়নাতদন্তে, মিলল চাঞ্চল্যকর তথ্য

আগস্ট ২৭, ২০২৬
Professional Focused Caucasian Female Surgeon Reviewing Patient's Brain Scans on a Large Monitor, Preparing to Lead Her Team in a Complex Surgery, Analyzing Data Before the Procedure Begins

সার্জনের পাশে এআই, জটিল মস্তিষ্কের অস্ত্রোপচারে নতুন সাফল্য

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালে উদ্ধার অভিযানে ২ হাজার সেনা মোতায়েন

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT