চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেরাগী পাহাড় থেকে ‘বাতিঘর’ এখন রাজধানী শহরে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১০ অপরাহ্ণ ২৭, ডিসেম্বর ২০১৭
শিল্প সাহিত্য
A A
বাতিঘর

বড় পুরনো জাহাজের আদলে নির্মিত জনপ্রিয় চট্টগ্রামের বই বিপনী ‘বাতিঘর’। আয়তন ৩০০০ বর্গফুট। এবার জাহাজের আদল ছেড়ে মুঘল স্থাপত্য রীতি লালবাগের কেল্লায় ভর করেছে ‘বাতিঘর’। বুড়িগঙ্গা পাড়ের ঢাকায়।  বিশ্বসাহ্যিকেন্দ্রের ৫০০০ বর্গফুট জায়গায় নতুন শাখা বিস্তার করেছে এক যুগ আগে চেরাগী পাহাড় মোড়ে মাত্র ১০০ বর্গফুট পরিসরে শুরু করা স্বপ্ন।

২৯ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে শতাধিক বিষয়ে ১০০০০ লেখক এবং ১০০০ দেশী বিদেশী প্রকাশনা সংস্থার ১ লক্ষ বই নিয়ে যাত্রা শুরু করবে বইয়ের ‘বাতিঘর’। যেখানে থাকছে সংরক্ষিত প্রকাশক কর্নার, শিশু-কিশোর কর্নার, লিটল ম্যাগাজিন এবং সাহিত্য সাময়িকী কর্নার। উদ্বোধন করবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।

আনুষ্ঠানিক উদ্বোধনের আগে অঙ্গসজ্জায় ব্যতিব্যস্ত ঢাকার বাতিঘরে বুধবার দুপুরে আয়োজন করা হয়েছিল  সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি আবদুল্লাহ আবু সায়ীদ ও বাংলাদেশ জ্ঞান সৃজনশীল প্রকাশক সমিতির সভাপতি  মাজহারুল ইসলাম। সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির কর্ণধার দীপঙ্কর দাশ বলেন, কেবল বাণিজ্যিক ভাবনা নিয়ে আমরা বাতিঘর পরিচালনা করি না। বরং বই পড়া এবং কেনার অভ্যাস বা জ্ঞান বিকাশের সংস্কৃতি ছড়িয়ে দেওয়া আমাদের উদ্দেশ্য ছিল। সে জায়গায় চট্টগ্রামে পাওয়া সাফল্য আমরা রাজধানীতে ভাগ করে নিতে চেয়েছি। সেটাই আমাদের মূল পরিচিতি। বইয়ের পরিবেশ তৈরীর জন্য, ক্রেতা বিক্রেতার সম্পর্ক বৃদ্ধি এবং যে কোন বই সহজে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমাদের এ উদ্যেগ।

অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, আমি বিস্মিত হয়েছি এমন বইয়ের দোকান দেখে। ৪০ বছর ধরে চেষ্টা করে চলেছি। তবে বইয়ের সংস্কৃতি সে অর্থে এখনও গড়ে ওঠেনি। ১৮ কোটির দেশে বইমেলা শুধু বাংলা একাডেমী কেন্দ্রিক না থেকে তা সারা দেশে নিয়ে যেতে হবে। জ্ঞানভিত্তিক সমাজের মূল দায়িত্ব রাষ্ট্রের। সেখানে যা ফাঁকফোকর থাকে তা পূরণ করে বাকীরা। ‘বাতিঘর’ তেমনই এক প্রয়াস। সৃজনশীলতার বড় অনুসঙ্গ আড্ডা। এখানে বই পড়া, কেনা এবং আড্ডার সুযোগ রয়েছে।

গত ফেব্রুয়ারী থেকে বিশ্বসাহিত্য কেন্দ্রের এ জায়গায় ‘বাতিঘর’ ঢাকার অন্দরসজ্জা শুরু হয়। এর আভ্যন্তরীণ সজ্জা পুরান ঢাকার প্রান্তিক শিল্পীদের সঙ্গে নিয়ে করেছেন শাহীনুর রহমান। আলোকসজ্জা করেছেন নাসিরুল হক খোকন ও জুনায়েদ ইউসুফ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাতিঘর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফিটনেস পরীক্ষায় সবার চেয়ে এগিয়ে শান্ত

পরবর্তী

ত্রয়ীর ফেরার অপেক্ষা

পরবর্তী

ত্রয়ীর ফেরার অপেক্ষা

রিয়ালকে ফিরিয়ে দেয়ার কারণ জানালেন এমবাপে

সর্বশেষ

টানা আট রাত ইরানে মার্কিন হামলা, পাল্টা জবাবের হুঁশিয়ারি তেহরানের

জুলাই ২০, ২০২৬

রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT