চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইয়ের জাহাজে অসংখ্য ফুটো দেখছেন ধোনি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৫৩ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

এ যেন এক অন্য চেন্নাই সুপার কিংস, মহেন্দ্র সিং ধোনিকেও ঠিক চেনা যাচ্ছে না। অতীতের আইপিএল আসরে কখনও সাত ম্যাচের পাঁচটিতে হেরেছে কিনা ধোনির দল, তা নিয়ে খোঁচাখুঁচি শুরু হয়ে গেছে। সমালোচনার কেন্দ্রে আছেন অধিনায়ক নিজেও।

এতদিন ফিট মনে হলেও এখন ভক্তদের কাছে ঠেকছে, ভীষণ রকম বুড়িয়ে গেছেন প্রিয় মাহী, জড়তা এসে গেছে ব্যাট-বুদ্ধিতেও! কিছুই আর আগের মতো চলছে না। যথারীতি চুপ করেই সমালোচনা সইছেন ধোনি।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শনিবার ১৭০ রানের লক্ষ্য ছুঁতে পারেনি ধোনির চেন্নাই। হেরে গেছে ৩৭ রানে। পোস্ট ম্যাচ সংবাদ সম্মেলনে এসে ধোনির বক্তব্য ছিল, ‘জাহাজে এখন অসংখ্য ফুটো। একদিকে ঠেকাতে গেলে পানি অন্য দিক দিয়ে ঢুকে যাচ্ছে। আমাদের একসঙ্গে লড়তে হবে।’

‘ভালো ফলাফল পেতে হলে আমাদের একসঙ্গে লড়তে হবে। যখন ফলটা পক্ষে আসবে পরিস্থিতি আবার ভিন্ন হয়ে যাবে।’

বেঙ্গালুরু ম্যাচের আগে কলকাতার ১৬৭ রানের জবাবে ১০ রানে হেরেছিল চেন্নাই। ব্যাটিং নিয়েও তাই আলাদা কাজ করতে চান ধোনি।

‘আমাদের ব্যাটিং একটু ধীর হয়ে গেছে। প্রথম ৬ ওভারে আরও রান তুলতে হবে। ব্যাটসম্যানদেরও আত্মবিশ্বাস আনতে হবে যে, নিজেদের মতো করে কীভাবে তারা ব্যাটিং করবে।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইপিএল-২০২০চেন্নাই সুপার কিংসমহেন্দ্র সিং ধোনিলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

গৃহবধূ নির্যাতন: প্রধান আসামি বাদলসহ আরও ২ জনের স্বীকারোক্তি

পরবর্তী

দিনাজপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

পরবর্তী

দিনাজপুরে ৫ম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ, গ্রেপ্তার ১

২৮২ ধরনের পাটপণ্যকে ‘বহুমুখী পাটজাত পণ্য’ ঘোষণা

সর্বশেষ

শিক্ষার্থীদের মাঝে ‘দুর্বার উন্নয়ন সংস্থা’র স্কুল ব্যাগ বিতরণ

জুলাই ১৯, ২০২৬

ফাইনালে নামার আগে ‘অন্যায্যতার’ অভিযোগ তুললেন স্কালোনি

জুলাই ১৯, ২০২৬

চার সাবেক তারকা ফুটবলারের চোখে আর্জেন্টিনা-স্পেন ফাইনাল

জুলাই ১৯, ২০২৬

হামে আরও ৪ শিশুর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬

অস্কারজয়ী অভিনেত্রীর মৃত্যু

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT