চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চেন্নাইতে প্রথম মেট্রো চালালেন এক নারী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ পূর্বাহ্ণ ৩০, জুন ২০১৫
আন্তর্জাতিক
A A

ভারতের চেন্নাই এ প্রথমবারের মতো চালু হওয়া মেট্রো ট্রেনের ড্রাইভিং সিটে বসলেন দক্ষিণ ভারতের তরুণী প্রীতি। আর মাধ্যমেই চেন্নাইয়ের প্রথম মেট্রো ট্রেনের প্রথম নারী চালক হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখালেন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করা প্রীতি।

মঙ্গলবার স্থানীয় সময় সোয়া ১২টায় তামিলনাডুর মুখ্যমন্ত্রী জে জয়ললিতা তার অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রীতির সঙ্গে যুক্ত হওয়ার সঙ্গে সঙ্গে ২৮ বছর বয়সী এ তরুণী মেট্রো ট্রেনটি চালানো শুরু করেন।

প্রীতি ১৮ মিনিটে আলান্দুর মেট্রো স্টেশন থেকে কোয়ামবেদু পর্যন্ত (১০ কিলোমিটার) মেট্রো চালিয়ে নিয়ে যান। আর এই মহেন্দ্রক্ষণের জন্য তাকে দেড় বছর ধরে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

Banglabid

ভারতীয় গণমাধ্যম এনডিটিভিকে প্রীতি জানিয়েছেন, তিনি ৮০ কিলোমিটার গতিতে নিরাপদে ট্রেন চালিয়েছেন। চেন্নাইয়ের প্রথম নারী হিসেবে এই সম্মান অর্জন করতে পারায় তিনি অনেক খুশি।

প্রীতির মা এ শান্তি মেয়ের জন্য অনেক গর্ববোধ করছেন বলে জানিয়ে বলেন, প্রথমে তিনি অনেক ভয় পাচ্ছিলেন কারণ তার মেয়েকে প্রায় ৩’শ যাত্রীর দায়িত্ব নিতে হবে। কিন্তু মেয়ের প্রশিক্ষণের পর  তার আর ভয় হচ্ছে না।

প্রীতির বাবা বলেন, প্রথম চাকরি ছেড়ে প্রীতি চেন্নাই মেট্রোর জন্য তার আবেদনপত্র জমা দেন। পরে চেন্নাইয়ের প্রথম নারী ট্রেনচালক হিসেবে মনোনিত হন।

Reneta

১৬ হাজার ৫শ’ কোটি টাকার এই মেট্রো ট্রেন প্রজেক্টে ৪৫ কিলোমিটার পর্যন্ত চলাচল করবে। আজ এর প্রথম পর্যায় শুরু হলো। ২য় পর্যায় শুরু হবে চলতি বছরের শেষের দিকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নারীমেট্রো
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেলফি নিষিদ্ধ

পরবর্তী

ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনা-প্যারাগুয়ে

পরবর্তী

ফাইনালের লড়াইয়ে আর্জেন্টিনা-প্যারাগুয়ে

রোযা রেখেছো?

সর্বশেষ

আর্জেন্টিনা জার্সিতে মেসির দুই দশকের রাজত্বে যত অমর মহাকাব্য-কীর্তি

আগস্ট ৩১, ২০২৬
আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আইফোনের জন্য নিজের শিশুকেই বিক্রির অভিযোগ বাবার বিরুদ্ধে

আগস্ট ৩১, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন নিয়ে ইসির সাথে ইউএনডিপির আবাসিক প্রতিনিধির বৈঠক

আগস্ট ৩১, ২০২৬

চ্যানেল আই এর নতুন টকশো দারুণ দুপুর

আগস্ট ৩১, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন বেতন স্কেলের ইতিবৃত্ত

আগস্ট ৩১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT