চুড়ি নেবেন চুড়ি, হরেক রকম চুড়ি, একসময়ের গ্রাম বাংলার ঐতিহ্যের সঙ্গী ছিলো চুড়ি। রেশমি চুড়ি, কাঁচের চুড়ি, বৈশাখী চুড়ি, কারিনা চুড়ি, দেবদাস চুড়ি বাহারি নামে চুড়ির ঝনঝন আওয়াজ মাতিয়ে রাখতো রমনীদের হাত।
বর্তমানে চুড়ির কদর কমে গেছে। বিশেষ কোনো উদযাপন ছাড়া চুড়ির বেচা-কেনা একবারেই হয় না। তবে আসছে ঈদ উপলক্ষে চুড়ির কারখানার কারিগররা যেনো কাজের সন্ধান পেয়েছে। দিন-রাত এক করে বাহারি রঙ ও ডিজাইনের চুড়ি তৈরি করতে এখন তারা ব্যস্ত সময় পার করছেন।
নানা রঙের বাহারি ডিজাইনের চুড়ির পসরা।
ঈদ উপলক্ষে তরণীদের চুড়ির চাহিদা থাকায় রাজধানীর লালবাগে চুড়ির কারখানা চুড়ি তৈরির কাজ চলছে পুরোদমে।
দিন-রাত এক করে হরেক রকমের চুড়ি তৈরি করছেন কারখানার শ্রমিকরা।
বাহারি রঙের চুড়ি নারীদের সাজকে আরো বেশি আকর্ষণীয় করে তুলে।
ঈদের পর যারা বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন তাদের জন্য রয়েছে এক্সক্লুসিভ বিয়ের চুড়ি।






