চুল পড়া সমস্যা নিয়ে অাপনি খুব চিন্তিত? কোনো কিছুতেই বন্ধ হচ্ছেনা চুল পড়া? আর চিন্তা নেই। এখন থেকে ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে বন্ধ করতে পারবেন চুল পড়া। আসুন জেনে নেই উপায়গুলো:
গরম তেল ট্রিটমেন্ট: ওলিভ ওয়েল, নারকেল তেল বা সরিষার তেল অর্থাৎ যে কোনো তেল নিয়ে হালকা কুসুম গরম করে চুলের গোড়ায় ভালো করে ম্যাসাজ করুন। তারপর কুসুম গরম পানিতে তোয়ালে ভিজিয়ে মাথায় ১ ঘণ্টা পেচিয়ে রাখতে হবে। এরপর চুল ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে অন্তত ২ দিন এইভাবে চুলে তেল দিলে অচিরেই রেহাই পাবেন চুল পড়া সমস্যা থেকে।
ম্যাডিটেশন করুন: বিশ্বাস করুন আর নাই করুন, চুল পড়ার একটি বড় কারণ হলো দুশ্চিন্তা। তাই নিয়মিত মেডিটেশন করলে মনে প্রশান্তি আসে, দুশ্চিন্তা দূর হয়। ফলে চুল পড়াও কমে যায়।
অ্যান্টওক্সিডেন্ট: ১ কাপ কুসুম গরম পানিতে ২টি গ্রিন টি ব্যাগ ছেড়ে দিন। তারপর গ্রিনটি চুলের গোড়া ভালো করে ম্যাসাজ করে ১ ঘণ্টা রেখে দিন। তারপর চুল ভালো করে ধুয়ে ফেলুন। এতে চুল পড়া বন্ধ হবে, নতুন চুল উঠবে।
মাথা ম্যাসাজ: রক্ত সঞ্চালন স্বাভাবিক করতে প্রতিদিন কিছুক্ষণ চুলের গোড়া ও মাথা ম্যাসাজ করুন। প্রয়োজন হলে ম্যাসাজের সময় কয়েক ফোঁটা তেল ব্যবহার করুন।
প্রাকৃতিক রস: রাতে ঘুমাতে যাওয়ার আগে রসুন, পেঁয়াজ বা আদার রস লাগিয়ে ঘুমান। সকালে উঠে ভালো করে চুল ধুয়ে ফেলুন।
এভাবে ঘরে বসেই প্রাকৃতিক উপায়ে বন্ধ করতে পারবেন চুল পড়া সমস্যা।






