চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুল পড়া বন্ধে সহায়তা করে যে ৯টি খাবার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
২:২৭ অপরাহ্ণ ০৭, এপ্রিল ২০১৮
লাইফস্টাইল, স্বাস্থ্য
A A

চুল পড়ার সমস্যাটা কম-বেশি সবাইকে ভোগায়। বিশেষ করে শীত এসে গেলে নারী-পুরুষ নির্বিশেষ সবাই চিন্তায় পড়ে যান চুলপড়া কমানোর উপায় নিয়ে। এক্ষেত্রে চুল পড়া রোধ ও চুলকে ভাল রাখতে খাদ্যাভাস ও চুলের যত্ন নেওয়াটা অনেক বেশি জরুরি। কারণ একটি উপযুক্ত ডায়েটই পারে চুলকে অনেকাংশে সুন্দর করে তুলতে।

জেনে নিন বিভিন্ন ভিটামিন সমৃদ্ধ নয়টি খাবারের নাম, যেগুলো খেলে চুল পড়া তো কমবেই, সেইসঙ্গে গজাবে নতুন চুলও:

১.শাক:
শাক চুল গজানোর ক্ষেত্রে অনেক বেশি কার্যকরী খাবার। আয়রন, ভিটামিন এ, ভিটামিন সি ও প্রোটিনের মূল উৎস হল শাক। এটি শুধুমাত্র আয়রন দ্বারা সমৃদ্ধ নয়, এটি প্রাকৃতিক কন্ডিশনিং এর ক্ষেত্রেও অনেক উপযোগী। এটি আমাদের আরও দেয় ওমেগা-৩ এসিড, ম্যাগনেসিয়াম, পটাসিয়াম, ক্যালসিয়াম ও আয়রন। প্রতিদিনের খাদ্য তালিকায় তাই তো শাক রাখা জরুরি। কারণ এটি আমাদের স্ক্যাল্পকে স্বাস্থ্যকর ও চুলকে উজ্জল রাখতে সহায়তা করে।

২.ডিম ও দুধ:
প্রতিদিনের খাদ্য তালিকায় ডিম রাখা উচিত। কারণ ডিম চুল গজাতে ও চুলকে শক্ত করে তুলতে সহায়তা করে। দুধ, ডিম ও দইয়ে প্রোটিন, ভিটামিন বি১২, আয়রন, জিঙ্ক এবং ওমেগা ৬ ফ্যাটি এসিড দ্বারা ভরপুর। বায়োটিন (ভিটামিন বি ৭) এর উৎস হল দুধ। যা চুল পড়া রোধে সহায়তা করে।

৩.আখরোট:
চুল পড়া রোধ করতে খাবারের তালিকায় রোজ কিছু আখরোট রাখা যেতে পারে। আখরোটে রয়েছে বায়োটিন, বি ভিটামিন( বি১, বি৬ এবং বি৯), ভিটামিন ই এবং প্রচুর পরিমাণে প্রোটিন ও ম্যাগনেসিয়াম। যা চুলকে করে শক্ত ও মাথার ত্বককে পুষ্ট করে।

৪. পেয়ারা:
পেয়ারাতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, যা কমলালেবুর তুলনায় অনেক বেশি। এই ভিটামিন সি চুলের আগা ফেটে যাওয়া ও ভেঙ্গে যাওয়া রোধে অনেক সহায়তা করে। পেয়ারা এমন একটি ফল যাতে ভিটামিন বি ও সি সমপরিমাণে রয়েছে, যা চুল বৃদ্ধিতে অনেক সহায়তা করে।

Reneta

৫. ডাল:
ডালে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন, আয়রন, জিঙ্ক ও বায়োটিন যা চুলকে উজ্জল করতে অনেক কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়াও ডালে রয়েছে ফলিক এসিড যা শরীরে রক্ত উৎপাদনে সহায়তা করে।

৬. বার্লি:
বার্লিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ই। যা চুলকে সিল্কি করে তুলে। এতে আরও রয়েছে আয়রন ও কপার, যা রক্ত উৎপাদনে কাজ করে।

৭. শণ বীজ:
শণ বীজে রয়েছে প্রচুর পরিমাণে ওমেগা-৩ ফ্যাটি এসিড, যা মাথার ত্বককে ভাল রেখে চুলকে উজ্জল করে তোলে। শণবীজ ভাল খাদ্যাভাসের মধ্যে অন্যতম এক খাবার।

৮. গাজর:
ভিটামিন-এ চোখের জন্য যেমন ভালো, তেমনি চুলের জন্যও তা দারুণ উপকারী। এটি কোষের বেড়ে ওঠাকে ত্বরান্বিত করে। তাই এই ভিটামিন সবজি গাজর বাড়াবে আপনার চুলের শক্তি ও সমৃদ্ধি।

৯.সামুদ্রিক মাছ:
চুলের আরেকটি বন্ধু হলো ভিটামিন বি। এই ভিটামিন লোহিত রক্তকণিকার সংখ্যা বৃদ্ধি করতে সাহায্য করে। এতে করে রক্ত বেশি বেশি অক্সিজেন ও পুষ্টি মাথার তালু ও চুলের গোঁড়ায় পৌঁছে দেয়। এভাবেই তৈরি হয় শক্ত ও লম্বা চুলের ভিত। ভিটামিন বি প্রচুর পরিমাণে পাওয়া যায় সামুদ্রিক মাছে। -এনডিটিভি

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চুলপেয়ারাপ্রোটিনভিটামিনলিড বিনোদনসবজি
শেয়ারTweetPin1

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT