স্পোর্টস

চুল তার কবেকার…

ক্রিকেট মাঠে অনুশীলনরত বাংলাদেশ ক্রিকেটার, ব্যস্ত ও হতাশাগ্রস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রিকেটাররা অনুশীলন করছে, মাঠে খেলোয়াড় ও কোচরা, প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: কবে থেকে বড় করা শুরু করেছেন নিজেই জানেন না। এতদিন বাদে আবার বড় চুলের রহস্য কী, সেটাও বলতে চাইলেন না। তবে মুচকি হাসি দেখে বেশ বোঝা গেল এনামুল হক বিজয়ের বড় চুলের কিছু একটা রহস্য অবশ্যই আছে।

বিজয়ের এবারের বড় চুল দৃষ্টিগোচর হয়েছে বিপিএলের আগে থেকেই। বিপিএলের কারণে টিভির পর্দায় বারবার আসায় স্টাইলিস্ট চুল নিয়ে তিনি ভক্তদের কাছে আলোচনায়। বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ছবি তোলার আগে গ্যালারিতে কাজ করতে থাকা তরুণ কর্মীরাও তার চুল নিয়ে গল্প করছিলেন। চেয়ার পরিষ্কার করতে করতে বছর ১৮’র এক তরুণ বলছিলেন, ‘এনামুল ভাইয়ের চুলগুলো কিন্তু জোস।’

বাংলাদেশ ক্রিকেট দলের অনুশীলন চলাকালে খেলোয়াড়রা ব্যস্ত. Channel i News - চ্যানেল আই নিউজ
চুলে যেন মাতাল হাওয়া

বিজয় এবারই প্রথম চুল বড় করেছেন, ব্যাপারটা মোটেও তেমন নয়। মাঝে মাঝে তাকে প্রিয় চুলগুলো লম্বা করতে দেখা যায়। এর ভেতর বেশ কয়েকদিন সেটা ছোট ছিল।

বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড় মাঠে হাসিমুখে আনন্দিত. Channel i News - চ্যানেল আই নিউজ
আহা! চুলেই দুদণ্ড শান্তি

শুক্রবার বিজয়দের চিটাগং ভাইকিংস দিনের দ্বিতীয় ম্যাচে সিলেট সিক্সার্সের বিপক্ষে মাঠে নামবে।

এবার উঠুক ঝড়
এবার উঠুক ঝড়

ম্যাচের আগের দিন সবার শেষে ফ্লাডলাইটের আলোয় অনুশীলন সেরেছে বন্দরনগরীর দলটি। তখনই এক ফাঁকে চ্যানেল আই অনলাইনের ক্যামেরার সামনে বিভিন্ন ভঙ্গিতে দাঁড়িয়ে যান ঝাঁকড়া চুলের বিজয়।

ঝড় ছাপিয়ে তুফান
ঝড় ছাপিয়ে তুফান

ছবি তোলার সময় প্রতিবেদক জানতে চান এতদিন বাদে আবার বড় চুলের কারণ কী? লাজুক বিজয় বলেন, ‘রহস্য রহস্যই থাক। চলেন ছবি তুলি।’

হাসিতে শুরু, হাসিতে শেষ…
হাসিতে শুরু, হাসিতে শেষ…

বিজয়কে আর জোর করা হয়নি। ‘রহস্য’ রহস্যই থেকে গেছে!

বিষয়:এনামুল হক বিজয় বিপিএল-২০১৭

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…