বিনোদন

চুল কেটে বিপাকে হৃতিক

চুল কেটে বিপাকে হৃতিক

হৃতিক রোশন

হৃতিকের নিত্য নতুন চুলের স্টাইল সবসময়ই নজর কাড়ে ফ্যাশন সচেতনদের। কখনোই নাকি ‘ব্যাড হেয়ার ডে’ সমস্যায় ভুগতে হয়না হৃতিকের। কিন্তু কয়েকদিন ধরে হৃতিককে চুল ঢেকে চলাফেরা করতে দেখা যাচ্ছে।

কিছুদিন আগেই নাকি নতুন স্টাইলে চুল কাটিয়েছেন হৃতিক। কিন্তু এরপর থেকেই তাকে ক্যাপ না হলে টুপি দিয়ে চুল ঢেকে রাখতে দেখা যাচ্ছে। ধারণা করা হচ্ছে চুলের নতুন স্টাইল নিয়ে বিপাকে আছেন হৃতিক।

ক্যাপের ব্যাপারে হৃতিককে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, ‘এটা আমার কাজের প্রয়োজনে নতুন লুক।’

তবে হৃতিকের একটি সূত্র জানিয়েছেন ভিন্ন কথা। এবার হেয়ার কাটটি নাকি একেবারেই পছন্দ হয়নি হৃতিকের। নতুন হেয়ার কাটে নিজেকে বেমানান মনে হচ্ছে এই তারকার কাছে। তাই ক্যামেরার সামনে মাথা থেকে ক্যাপ খুলছেন না হৃতিক। মিড-ডেG

বিষয়:হৃতিক রোশন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…