চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরিশালে চুরি হয়ে যাওয়া নবজাতক ৩ দিন পর উদ্ধার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩০ অপরাহ্ণ ০৮, জুন ২০১৭
জনপদ, বরিশাল
A A
নবজাতক

বরিশাল জেলা প্রতিনিধি: বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে তিন দিন পরে উদ্ধার করেছে র‌্যাব-৮। বৃহস্পতিবার বরিশাল র‌্যাব -৮ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে উদ্ধার অভিযানের কথা জানান র‌্যাব-৮ সিইও লে.কর্নেল আনোয়ারুজ্জামান।

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার খোরকী গ্রামের মো.আনোয়ার হোসেন তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী ছালমা বেগমকে শের-ই-বাংলা মেডিক্যাল কলেজের প্রসূতি ওয়ার্ডে ভর্তি করেন। সেদিনই সিজারিয়ান করে তার একটি ছেলে সন্তান হয়। তাসকিন আকন নামে তাদের দ্বিতীয় এই সন্তানটি জন্মের তিনদিন পর ৪ জুন মায়ের পাশ থেকে চুরি হয়ে যায়। এ ঘটনায় শিশুটির বাবা বরিশাল কোতয়ালি মডেল থানায় মামলা করেন। এবং বরিশাল র‌্যাবের অধিনায়কের কাছে চুরি হওয়া ছেলে উদ্ধারের আবেদন করেন।

এ আবেদন পেয়ে শিশুটিকে মায়ের কোলে ফিরিয়ে দিতে বিশেষ অভিযানে নামে বরিশাল র‌্যাব। বরিশাল সিপিএসসির ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক মো. হাছান আলীর নেতৃত্বে ৭ জুন মূল আসামী হাওয়া বিবিকে বরগুনার তালতলা থেকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী তার মেয়ে রিনা বেগম ও তার স্বামী মো. সোলায়মানকে নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে গ্রেফতার করা হয়। হাওয়া বেগমের উদ্ধৃতি দিয়ে র‌্যাব জানায়, তার নি:সন্তান মেয়ে রিনার জন্য ওই শিশুটিকে চুরি করা হয়েছিল। হাওয়া বেগম তার মেয়েকে নিয়ে একই হাসপাতালে চিকিতাসাধীন ছিলেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে বরিশাল কোতয়ালি মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবজাতক উদ্ধারশিশু চুরি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT