চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ধ্বংস্তুপে জন্ম নেয়া ‘আয়া’কে দত্তক নিতে চায় হাজার মানুষ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:১০ অপরাহ্ণ ১০, ফেব্রুয়ারি ২০২৩
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
নবজাতক শিশু শয্যায় শুয়ে আছে, চোখ খুলে তাকাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পের পর উত্তর-পশ্চিম সিরিয়ায় একটি ধসে পড়া ভবনের ধ্বংসস্তুপের নিচে জন্ম নেওয়া শিশুকন্যাকে দত্তক নিতে প্রস্তাব দিয়েছে হাজার হাজার মানুষ।

সোমবার যখন তাকে উদ্ধার করা হয়, তখনও শিশু আয়া তার মৃত মায়ের নাভির সাথে সংযুক্ত ছিল। ভয়াবহ ভূমিকম্পে তার মা, বাবা এবং চার ভাই-বোনের মৃত্যু হয়। আয়া এখন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

শিশু বিশেষজ্ঞ ডা. হানি মারুফ বলেন, উদ্ধারের পর যখন শিশুটিকে নিয়ে আসা হয়েছিল, তখন তার শরীরে বেশ ক্ষত ছিল, শরীর ঠান্ডা ছিল, যেন সবেমাত্র শ্বাস নিতে শুরু করলো। এখন শিশুটি শঙ্কামুক্ত বলেও জানান তিনি।

Banglabid

খলিল আল-সুওয়াদি নামের একজন দূরসম্পর্কের আত্মীয় তাকে ধ্বংস্তুপ থেকে বের করার সময় উপস্থিত ছিলেন। এরপর নবজাতককে সিরিয়ার আফরিনে ডা. মারুফের কাছে নিয়ে যাওয়া হয়।

তাকে উদ্ধার করার ভিডিও সোশ্যাল মিডিয়ায় দ্রুত ভাইরাল হয়। যার ফলে, বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজার হাজার মানুষ তাকে দত্তক নেওয়ার জন্য বিস্তারিত জানতে চেয়েছে এবং প্রস্তাব জানিয়েছে।

একজন জানান, ‘আমি তাকে দত্তক নিতে চাই এবং তাকে একটি সুন্দর জীবন উপহার দিতে চাই।’

Reneta

একজন কুয়েতি টিভি উপস্থাপক বলেন, ‘যদি আইনি প্রক্রিয়া আমাকে অনুমতি দেয়া হয়, তবে আমি এই শিশুটির যত্ন নিতে এবং দত্তক নিতে প্রস্তুত।’

হাসপাতালের ব্যবস্থাপক ডা. খালিদ আত্তিয়াহ বলেন, বিভিন্ন দেশ থেকে অর্ধশতাধিক কল পেয়েছেন তিনি। যারা শিশু আয়াকে দত্তক নিতে চান।

ডা. আত্তিয়ার চার মাস বয়সি এক শিশু সন্তান রয়েছে। তিনি বলেন, আমি এখন কাউকে দত্তক দিতে চাই না। তার পরিবারের কেউ না আসা পর্যন্ত শিশু আয়া আমার সন্তানের মতো আমার কাছেই লালিত হবে। বর্তমানে তার স্ত্রী নিজের মেয়ের পাশাপাশি তাকেও বুকের দুধ খাওয়াচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নবজাতক উদ্ধারভূমিকম্পসিরিয়া
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বায়ার্নের বিপক্ষে অনিশ্চিত মেসিও

পরবর্তী

বাংলাদেশের প্রতিপক্ষ: আলোচনায় ৬ দেশ

পরবর্তী
ছাত্র ফুটবল দল অনুশীলন করছে, খেলোয়াড়রা মাঠে প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের প্রতিপক্ষ: আলোচনায় ৬ দেশ

পুরস্কার গ্রহণরত একজন পুরুষ ও শিশু, উল্লাসে ভরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিয়ানে জায়গা শক্তিশালী করাই লক্ষ্য: ছোটন

সর্বশেষ

আজ টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

রোবটও চাইছে টিপস, কিন্তু সেই টাকা যাচ্ছে কার পকেটে?

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ফিরছেন প্রিন্স হ্যারি ও মেগান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT