চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘চুরি’র পর কেটে নেয়া হলো যুবকের হাত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৬ অপরাহ্ণ ০৯, অক্টোবর ২০১৮
কুমিল্লা, জনপদ
A A

কুমিল্লা প্রতিনিধি: চুরি ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত অভিযোগে জাহাঙ্গীর হোসেন বাদশা (৩৪) নামের এক যুবকের ডান হাত কুনইয়ের ওপর থেকে কেটে নিয়েছে ‘বিক্ষুব্ধ জনতা’।

সোমবার দিবাগত রাতে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শ্রীপুর ইউনিয়নের যশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই যুবকের কাটা হাতের ছবি মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।  বাদশা ওই গ্রামের মরহুম মোহন মিয়ার ছেলে। বর্তমানে গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানা গেছে।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে যশপুর বাজারসহ বিভিন্ন স্থানে চুরি, ডাকাতি, ছিনতাই ও নারী নির্যাতন করে আসছিল জাহাঙ্গীর হোসেন বাদশা। একাধিকবার সালিশ বৈঠক করে বাদশাকে অপরাধমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বলা হলেও সে আমলে নেয়নি।

সম্প্রতি যশপুর বাজারে আবারও তার নেতৃত্বে চুরির ঘটনা ঘটে। সোমবার রাতে ভুক্তভোগীসহ বিক্ষুব্ধ জনতা বাদশাকে গণপিটুনি দিয়ে ডান হাত কেটে ফেলে।

মঙ্গলবার সকালে তার ডান হাতটি পার্শ্ববর্তী খেয়াইশ গ্রামের একটি প্রজেক্টে পাওয়া যায়।

Reneta

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক শাহজালাল মজুমদার বলেন, হাত কেটে ফেলা ওই যুবক এলাকার চিহ্নিত চোর ও মাদক ব্যবসায়ী। তার অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। সোমবার রাতে সে যশপুরে ছিনতাইয়ের চেষ্টা করলে বিক্ষুব্ধ জনতা তাকে মারধর করে একটি হাত কেটে দেয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ আবদুল্লাহ আল মাহফুজ বলেন, এ বিষয়ে কোনো অভিযোগ পাইনি। হাত কাটার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গণপিটুনিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

মেহেরপুরের “মেহের সাগর কলার” জিআই পণ্যের স্বীকৃতিতে উচ্ছ্বসিত চাষী

জুলাই ২৩, ২০২৬

ম্যানসিটিতে ২০৩০ পর্যন্ত থাকবেন ফোডেন

জুলাই ২৩, ২০২৬

জামায়াতে ইসলামী ও এনসিপিকে মিথ্যার রাজনীতি পরিহার করতে হবে

জুলাই ২৩, ২০২৬

নেত্রকোণার কলমাকান্দায় ১৫টি গ্রাম প্লাবিত

জুলাই ২৩, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসে এক অভূতপূর্ব অধ্যায়ের নাম যাত্রাবাড়ি

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT