বিনোদন

চুমুর ছবি শেয়ার করলেন বিপাশা

চুমুর ছবি শেয়ার করলেন বিপাশা

বিপাশা বসু তার স্বামী করন সিং গ্রোভারের সঙ্গে আবেগঘন মুহূর্তের একটি ছবি শেয়ার করেছেন।

এর আগে বিপাশা তার স্বামীর সঙ্গে নিজের অনেক ছবি শেয়ার করলেও এবারই প্রথম এমন ছবি শেয়ার করলেন। বিপাশা তার ইন্সট্রাগাম পেজে ছবিটি শেয়ার করেন।

ছবিতে তাদের আবেগঘন মুহূর্ত নিয়ে একটি ক্যাপশনও দেন বিপাশা।

বিয়ের পর থেকে তাদের দুজনকে সবসময় একসাথে দেখা গেলেও বর্তমানে তারা কাজের কারণে একে অপর থেকে দূরে আছেন। আর তাই স্বামীকে মিস করে এমন ছবি শেয়ার করার কথা জানিয়েছেন বিপাশা বসু।

বিপাশা বর্তমানে সালমান খানের ‘দাবাং ট্যু’ টিমের সাথে আছেন। এই ছবিতে আরও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, প্রভু দেব, বাদশাহ, মনীশ পল এবং ডেইজি সিনহা। টাইমস অব ইন্ডিয়া।

বিষয়:বিপাশা বসু করন সিং

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…