চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুক্তি পাকা করতে তুরিনে ডি লিট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:৫৬ অপরাহ্ণ ১৭, জুলাই ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জুভেন্টাসে ম্যাথিয়াস ডি লিট। চুক্তির কাজ শেষ করতে এরইমধ্যে তুরিনে পৌঁছে গেছেন তিনি। বৃহস্পতিবার ব্যক্তিগত বিমান নিয়ে ইতালিয়ান শহরে পৌঁছান আয়াক্স অধিনায়ক।

৭৫ মিলিয়ন ইউরোতে (৮৫ মিলিয়ন ডলার) চুক্তির কাজ রফা হয়েছে ১৯ বছরের আয়াক্স তারকার সঙ্গে। কলমের শেষ খোঁচার আগে অবশ্য মেডিকেল টেস্ট হবে তার।

ব্যক্তিগত বিমান থেকে ডি লিট নামার পর নিজেদের অফিসিয়াল টুইটার পাতায় জুভেন্টাস একটি ভিডিও ক্লিপস দিয়ে লিখেছে, ‘তিনি এখানে।’

আরেকটি ভিডিওতে ডি লিট নিজে বলছেন, ‘হ্যালো বিয়াঙ্কোনেরি (সাদা-কালো জুভদের এই নামেই ডাকা হয়) আমি ম্যাথিয়াস এখানে আসতে পেরে আসলেই আনন্দিত।’

গত মৌসুমে আয়াক্স ও নেদারল্যান্ডস জাতীয় দলে হয়ে দুর্দান্ত পারফর্ম করার পর ইউরোপের প্রায় সব ক্লাবই ডি লিটকে পাওয়ার চেষ্টা চালিয়েছে। ডাচ তারকার সঙ্গে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে বার্সেলোনার নাম জড়িয়ে। তবে আয়াক্সে ও জাতীয় দলে তার অন্যতম সতীর্থ ডি জং কাতালান ক্লাবে মেসির সঙ্গে যোাগ দিলেও তিনি পাড়ি জমালেন রোনালদোর দলে।

সব প্রতিযোগিতা মিলিয়ে আয়াক্সের হয়ে ১১৭টি ম্যাচ খেলেছেন এই ডিফেন্ডার। গোল করেছেন ১৩টি। জাতীয় দলের জার্সিতে খেলেছেন ১৭ ম্যাচ।

Reneta

গত মৌসুমে তাদের কল্যাণে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠেছিল আয়াক্স। সেখানে টটেনহ্যাম হটস্পারের কাছে হেরে যায় তারা। কোয়ার্টার ফাইনালে অবশ্য এই জুভেন্টাসকেই ছিটকে দিয়েছিল আয়াক্স।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আয়াক্সজুভেন্টাসডি-লিটলিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সাত কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

পরবর্তী

ডেঙ্গু ঠেকাবে যুক্তরাষ্ট্র

পরবর্তী

ডেঙ্গু ঠেকাবে যুক্তরাষ্ট্র

হাফিজ সাইদ-মুম্বাই হামলা

মুম্বাই হামলার মূলহোতা পাকিস্তানে গ্রেপ্তার

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT