চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চুইংগামের টুকরা জানালো ৫৭০০ বছর আগের নারীর তথ্য!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৯, ডিসেম্বর ২০১৯
লাইফস্টাইল
A A

লোলা, ৫৭০০ বছর আগের এক নারী। থাকতেন ডেনমার্কে। চোখ ছিল নীল, গায়ের রঙ শ্যামলা, চুল কালো। নব্যপ্রস্তর যুগের এই নারীর খাওয়া শেষ খাবার ছিল হ্যাজেলনাট এবং হাঁসের মাংস। দুধের তৈরি খাবার পেটে সইতো না। মাড়ির অসুখ ছিল তার।

ভাবছেন এত কিছু কীভাবে জানা গেল? এত কিছু জানিয়েছে ছোট্ট এক টুকরা ‘বার্চ পিচ’ নামের চুইংগাম সদৃশ বস্তু। বার্চ গাছের ছাল থেকে তৈরি এই বস্তুটি প্রাচীন যুগে খাওয়া হতো চুইংগামের মতো করে।

প্রত্নতত্ত্ববিদ টম জরক্লান্ট কল্পনা করে এঁকেছেন সেই নারীর ছবি। তিনিই নাম দিয়েছেন ‘লোলা’।

নেচার কমিউনিকেশনস জার্নালে মঙ্গলবার প্রকাশিত হয়েছে গবেষণাটি। কোপেনহেগেন বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর হ্যানস শ্রোয়েডার এই গবেষণাটি করেছেন। হাড় ছাড়া অন্য কোনো বস্তু থেকে মানুষের জেনেটিক ম্যাটেরিয়াল সম্পর্কে সফলভাবে জানা গেছে এই প্রথম।

তিনি জানিয়েছেন ছোট্ট এই টুকরোটি থেকে জানা গেছে সেই সময়ের রোগবালাই সম্পর্কে অনেক তথ্য। শুধু অতীত নয়, ভবিষ্যতে মানুষের শরীরে কোন ধরণের জীবাণুর সংক্রমণ হতে পারে, সেই সম্পর্কেও আঁচ করা গেছে অনেককিছু।

৭৬০০০০ বছর আগে থেকেই বার্চ গাছের ছালের কষ ব্যবহার করা হতো আঠা হিসেবে। গাছের ছাল গরম করে তৈরি করা হতো এই বস্তু। কেউ কেউ এই বস্তুটি চুইংগামের মতো চিবিয়ে খেতেন। উদ্ধার করা এই ‘বার্চ পিচ’-এও ছিল দাঁতের ছাপ।

Reneta

কালচে বাদামি ‘বার্চ পিচ’ এর টুকরাটি প্রত্নতত্ত্ববিদরা উদ্ধার করেছেন ডেনমার্কের লল্যান্ডের একটি মিউজিয়াম থেকে। আর সেখান ডিএনএ সংগ্রহ করে বিশ্লেষণ করেই জানা গেছে এত তথ্য। -সিএনএন

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

দেশের ডাকে ফিরে যাচ্ছেন কুমিল্লার অধিনায়ক

পরবর্তী

ব্রায়ান লারাকে আউট করেছিলেন যে নারী

পরবর্তী

ব্রায়ান লারাকে আউট করেছিলেন যে নারী

মেয়ের ‘রাজনৈতিক’ পোস্ট নিয়ে সৌরভ গাঙ্গুলি

মেয়ের ‘রাজনৈতিক’ পোস্ট নিয়ে সৌরভ গাঙ্গুলি: ওকে জড়াবেন না

সর্বশেষ

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

তারকাদের ঝলকে বিশ্বকাপ ফাইনালের জমকালো সমাপনী অনুষ্ঠান

জুলাই ২০, ২০২৬

স্পেনের একাদশে নেই চমক, আর্জেন্টিনার তিন পরিবর্তন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT