চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন সীমান্তে দীর্ঘতম সেতুর উদ্বোধন করছে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৭ অপরাহ্ণ ১৪, মে ২০১৭
আন্তর্জাতিক
A A

চীনের সীমান্ত ঘেঁষে ভারতের সবচেয়ে দীর্ঘতম সেতু আগামী ২৬ মে  উদ্বোধন করতে যাচ্ছেন ভারতের প্র্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কৌশলগতভাবে গুরত্বপূর্ণ এ সেতুটি তিনি দেশটির জনগণকে উৎসর্গ করবেন বলে জানা গেছে।

আসাম রাজ্যে অবস্থিত ৯.১৫ কি.মি দীর্ঘ সেতুটি নির্মাণ করা হয়েছে ব্রহ্মপুত্র নদীর উপর। ভারতে এর আগে নির্মিত সবচেয়ে দীর্ঘ মুম্বাই সেতুর চেয়ে এই সেতু ৩.৫৫ কিমি বেশি দীর্ঘ।

বিশেষ করে উত্তরপূর্ব সিনো-ইন্ডিয়ান সীমান্তে প্রতিরক্ষা ব্যবস্থার প্রয়োজনে সেতুটি নির্মাণ করা হয়। এছাড়াও আসাম এবং অরুনাচল প্রদেশের মধ্যে যোগাযোগ আরো সহজ করবে এটি। সেতুটি নির্মাণের ফলে আসাম এবং অরুনাচলের মধ্যে যাতায়াতে প্রায় ৪ ঘণ্টা সময় সাশ্রয় হবে।

আসাম এবং অরুনাচল প্রদেশ কৌশলগতভাবে দেশটির খুবই গুরত্বপূর্ণ অঞ্চল। সেতুটি চীন সীমান্তে হওয়ায় সংকটকালীন সময় সেনাবাহিনীর জিনিসপত্র দ্রুত নিতে অনেক সহজ হবে। কেননা মিলিটারি ট্যাংক যাতে খুব সহজে যাওয়া আসা করতে পারে এমন ধারণ ক্ষমতা সম্পন্ন করেই সেতুটি নির্মাণ করা হয়।

অবশ্য রাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী ছাড়াও আসাম এবং অরুনাচলের জনগণের সড়ক যোগাযোগ ব্যবস্থাকে সহজ করতে সেতুটি গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন আসামের মূখ্যমন্ত্রী।

২০১১ সালে সেতুটি নির্মাণ কাজ শুরু হয়। এটি আসামের রাজধানী দিসপুর থেকে ৫৪০ কি.মি এবং অরুনাচলের রাজধানী থেকে ৩০০ কি.মি দূরে অবস্থিত।

Reneta

তবে চীন সীমান্ত থেকে মাত্র ১০০ কি.মি দূরে হওয়ায় সেতুটি ভারতের  সীমান্ত রক্ষার ক্ষেত্রে গুরত্বপূর্ণ  ভূমিকা রাখবে ধারণা করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নরেন্দ্র মোদি
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
মাগুরা জেলার মানচিত্র ও চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের একটি সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

মাগুরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মুয়াজ্জিনের মৃত্যু 

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT