চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর ফোনালাপ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ পূর্বাহ্ণ ১৭, আগস্ট ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেনের আলাদা আলাদা ফোনালাপ অনুষ্ঠিত হয়েছে। আফগানিস্তানের পরিবর্তীত পরিস্থিতি নিয়ে তাদের মধ্যে কথা হয়েছে বলে জানা গেছে।

হিন্দুস্থান টাইমস ও সিআরআই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়াশিংটনের বিবৃতির সূত্রে হিন্দুস্থান টাইমস জানিয়েছে, আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে জয়শঙ্করের সঙ্গে কথা বলেন ব্লিনকেন। তবে ঠিক কী আলোচনা হয়েছে, তা বলা হয়নি।

Banglabid

আফগানিস্তানে থাকা ভারতীয় দূতাবাসের কর্মকর্তা-কর্মচারি ও সেদেশে থাকা ভারতীয়দের যথাসম্ভব সরিয়ে নিচ্ছে ভারত। এছাড়া গতকাল এক সরকারি বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দ বাগচি বলেন, ‘ভারত সরকার আফগানিস্তানের পরিস্থিতির উপর ধারাবাহিক ভাবে নজর রেখে চলেছে। আমরা আফগানিস্তানে থাকা ভারতীয় নাগরিকদের নিরাপত্তা ব্যবস্থাকে সুনিশ্চিত করতে সকল রকম পদক্ষেপ নেব, সেই অনুযায়ী বিভিন্ন নির্দেশিকা জারি করে চলেছি। দ্রুত তাদের ভারতে ফেরানো নিয়ে কথা চলছে। বিমানবন্দর বন্ধ থাকায় উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে তা মেনে নেওয়া হয়েছে। অনেক আফগান নাগরিক রয়েছেন, যাদের সঙ্গে আমাদের উন্নয়নমূলক, শিক্ষাগত সম্পর্ক রয়েছে। তাঁদের পাশে আমরা দাঁড়াব। সরকার বিমান পরিষেবা শুরু হওয়ার অপেক্ষায় রয়েছে।’ এছাড়া সেদেশ থেকে হিন্দু-শিখদের ভারত আশ্রয় দেবে বলেও জানানো হয়েছে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

চীনের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপের বিষয়ে সিআরআই জানিয়েছে, আফগানিস্তান-বিষয়ক দোহা বৈঠকে অংশগ্রহণ করায় চীনকে ধন্যবাদ জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। অ্যান্টনি ব্লিনকেন বলেন, বর্তমানে আফগানিস্তান পরিস্থিতি গুরুত্বপূর্ণ পর্যায়ে প্রবেশ করেছে। তালেবানকে চরমপন্থা থেকে বিচ্ছিন্ন করা উচিত। যুক্তরাষ্ট্র আশা করে, চীন আফগানিস্তানে একটি সহনশীল সরকার গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। যুক্তরাষ্ট্র আফগান জনগণের সিদ্ধান্তকে সমর্থন করে।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই আফগানিস্তান পরিস্থিতি নিয়ে চীনের অবস্থান ব্যাখ্যা করে বলেন, চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে সংলাপের মাধ্যমে আফগান সমস্যার সমাধান জোরদার করা, সে দেশে নতুন গৃহযুদ্ধ ও মানবিক দুর্যোগ এড়ানো এবং দেশটির অবস্থার সঙ্গে সঙ্গতিপূর্ণ সহনশীল সরকার গঠনে সাহায্য করতে চায়।

Reneta

ওয়াং ই আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্র জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশ। বিভিন্ন বৈশ্বিক চ্যালেঞ্জ ও আঞ্চলিক সমস্যা সমাধানে দু’দেশের উচিত সমন্বয় ও সহযোগিতা জোরদার করা। তবে, যুক্তরাষ্ট্র একদিকে চীনকে প্রতিরোধ করছে, চীনের বৈধ স্বার্থ নষ্ট করছে, অন্যদিকে চীনের সহযোগিতা চায়; এটি অকার্যকর পদক্ষেপ। সঠিক উপায় হল- পারস্পরিক সম্মানের ভিত্তিতে সহাবস্থানের পথ খুঁজে বের করা।

২০ বছর পর আফগানিস্তান থেকে যুক্তরাষ্ট্রসহ বিদেশি সেনা প্রত্যাহারের ঘোষণার সাথে সাথেই সেখানে অস্থিরতা তৈরি হয়। রোববার পুরোপুরি দেশটির নিয়ন্ত্রণ নেয় তালেবানরা। সবার আশঙ্কা, ২০০১ সালে তালেবান ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে আফগানিস্তানে যেসব মানবাধিকার অর্জন করা গিয়েছিল এখন তা আবার হারিয়ে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তান-তালেবানচীন-ভারত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

তারা সব শিল্প নিষিদ্ধ করবে: আফগান নির্মাতা সাহারা করিমি

পরবর্তী

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া-ফাঁকা গুলি

পরবর্তী

বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়া-ফাঁকা গুলি

খুলনার দুই হাসপাতালে করোনায় ৭ জনের মৃত্যু

সর্বশেষ

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬

ডোপ টেস্টে পজিটিভ হয়ে কিরগিওস বললেন ‘দুঃখিত’

আগস্ট ১৯, ২০২৬

চার দিনে দুবার মাঠে লুটিয়ে পড়ার কারণ জানালেন মুসিয়ালা

আগস্ট ১৯, ২০২৬

এক্সিলারেট টার্মিনাল থেকে গ্যাস সরবরাহ বন্ধ, বাড়বে গ্যাসের সংকট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT