চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন-নেপাল সামরিক মহড়ায় উদ্বেগে ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৯ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
আন্তর্জাতিক
A A

নেপাল ও চীন যৌথ সামরিক মহড়া শুরু করেছে। দুই দেশের ইতিহাস এই প্রথমবার যৌথ মহড়ায় নামছে দেশ দু’টি। চীন-নেপালের এই যৌথ মহড়া নিয়ে উদ্বেগে রয়েছে নেপালের আরেক বড় প্রতিবেশী ভারত।

আন্তর্জাতিক বার্তা সংস্থাগুলো বলছে, এ অঞ্চলে ভারতের প্রভাব যখন কমছে, তখন এ দুই দেশের মধ্যে সম্পর্ক ক্রমেই জোরদার হচ্ছে।

নেপালের রাজধানী কাঠমান্ডুতে ১০ দিনের এ মহড়া শুরু হয় রোববার। চীন- ‘সাগরমাতা বন্ধুত্ব ২০১৭’ নামের এ মহড়ায় সন্ত্রাস বিরোধী অনুশীলন চালানো হবে। বিশ্বের সবচেয়ে উঁচু শৃঙ্গ মাউন্টএভারেস্টকে নেপালি ভাষায় ‘সাগরমাতা’ বলা হয়।

Banglabid

এ অঞ্চলে কর্তৃত্ব বিস্তার নিয়ে ভারত ও চীনে মধ্যে ক্রমবর্ধমান প্রতিদ্বন্দ্বিতার মুখে ‘স্যান্ডউইচ’ হয়ে আছে দরিদ্র নেপাল। সাম্প্রতিক বছরগুলোতে এশিয়ান দুই দৈত্যর পিং-পং প্রভাব কিছুটা গোলক মধ্যে পড়েছে। যেখানে ভারতের প্রভাব কমে প্রথমবারের মতো প্রতিবেশী চীন মুখী হয়েছে নেপাল। এই অবস্থার মধ্যেই যৌথ মহড়া অনুষ্ঠিত হচ্ছে।

চীন ও নেপালের সামরিক মহড়া নিয়ে ভারতে উদ্বেগের সৃষ্টি হয়েছে বলে বেশ কয়েকটি প্রভাবশালী গণমাধ্যমের খবরে দাবি করা হয়েছ। ভারত তার ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলোর প্রতি ‘বড় ভাই’ সুলভ আচরণ করে বলে অভিযোগ রয়েছে।

তবে নেপালের সামরিক মুখপাত্র এ মহড়াকে চীনের সঙ্গে তার দেশের ঘনিষ্ঠ সম্পর্কের চিহ্ন নয় বলে দাবি করেছেন। নেপালের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক আছে এমন দেশগুলোর সঙ্গে যৌথ সামরিক মহড়ার অংশ হিসেবে এটি অনুষ্ঠিত হচ্ছে বলে নেপালি টাইমসকে জানান তিনি।

Reneta

গত মাসে চীনের প্রতিরক্ষামন্ত্রী চাং ওয়ানকুয়ান নেপাল সফর করেছেন। গত ১৫ বছরের মধ্যে চীনের কোনো প্রতিরক্ষামন্ত্রীর এই প্রথম নেপাল সফর।

চীনের সাবেক নেপালি রাষ্ট্রদূত তানকা কারকি বলেন, যৌথ সামরিক মহড়া বেইজিং এবং কাঠমান্ডুর সম্পর্কের ক্ষেত্রে বড় ধরণের প্রভাব ফেলতে পারে। নেপালের মাওবাদীদের নেতৃত্বাধীন বর্তমান সরকার দিল্লির সঙ্গে কাঠমান্ডুর টানাপড়েন কমিয়ে আনার চেষ্টা করছে। অবশ্য পাশাপাশি দেশটির উত্তরাঞ্চলীয় শক্তিশালী প্রতিবেশী দেশটির কাছ থেকে নগদ অর্থ গ্রহণেও দ্বিধা করছে না তারা।

এরই মধ্যে নেপালের অবকাঠামো খাতে ৮৩০ কোটি ডলার বিনিয়োগ অনুমোদন করেছে চীন। এ বিনিয়োগের পরিমাণ নেপালের মোট জিডিপির প্রায় ৪০ শতাংশ হবে। অবশ্য ভারত দেশটিতে ৩১ কোটি ৭০ লাখ ডলার সমপরিমাণ অর্থ বিনিয়োগের প্রতিশ্রুতি দিয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

সেই রাতের পর ঘুমাতে পারেন না ডর্টমুন্ড গোলরক্ষক

পরবর্তী

ক্ষতিগ্রস্ত হাওর দেখতে সুনামগঞ্জে রাষ্ট্রপতি

পরবর্তী

ক্ষতিগ্রস্ত হাওর দেখতে সুনামগঞ্জে রাষ্ট্রপতি

Now farm chicken after crow

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ডিএনসিসি প্রশাসক সাজ্জাদুল মিরাজের ছেলে মারা গেছেন

আগস্ট ২৩, ২০২৬

ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, আবারও সরকারকে সাবেক ক্রিকেটারদের চিঠি

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৫ কর্মকর্তা অতিরিক্ত আইজিপি

আগস্ট ২৩, ২০২৬

সীমান্ত নিয়ে আলোচনার জন্য চীন সফরে যাচ্ছেন অজিত দোভাল

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ আমদানিতে নতুন চার্জ দাবি ভারতের, আমদানি ব্যাহত হওয়ার আশংকা

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT