চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেই রাতের পর ঘুমাতে পারেন না ডর্টমুন্ড গোলরক্ষক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৪৭ অপরাহ্ণ ১৭, এপ্রিল ২০১৭
স্পোর্টস
A A

‘সেদিনের রাতের কথা মনে করে ঘুমাতে পারি না। রাতটি ছিল জীবনের সবচেয়ে ভয়ঙ্কর রাত। প্রত্যেকটি খেলোয়াড় কেঁদেছিল’ -এভাবেই বরুসিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের বাসের ওপর বোমা হামলার সেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা বললেন দলটির গোলরক্ষক রোমান বুরকি।

গত মঙ্গলবার রাতে মোনাকোর বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগ খেলতে ঘরের মাঠ সিগনাল ইদুনা পার্কে যাচ্ছিল রোমান বুরকিদের বহনকারী বাসটি। টিম হোটেলের কাছেই বাসে বোমা হামলা চালায় দুর্বৃত্তরা। তিন তিনটি বোমা বিস্ফোরিত হয়। হামলায় আহত হন দলটির স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বাত্রা।

সেই রাতের ভয়ানক স্মৃতি এখনো হানা দেয় বুরকির ঘুমে। জানালেন এখনো ঘুমাতে পারেন না, ‘রাতে ঘুমাতে পারি না। আমার এখনো ভয় লাগে। তবে এমন সময়ে আমার বাবা-মাকে কাছে পেয়ে আমি খুব খুশি। তাদেরকে এখনো সেদিনের সব ঘটনা বলতে পারিনি।’

মঙ্গলবারের হামলার পর বিলম্বিত ম্যাচটি একদিন পর মাঠে গড়ায়। নিজেদের মাঠে মোনাকোর বিপক্ষে তাতে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়ন্স লিগের সেমির স্বপ্নও শঙ্কার মুখে ডর্টমুন্ডের। আগামী বুধবার রাতে মোনাকোর বিপক্ষে নামবে জার্মান দলটি।

হামলার পরেরদিনই মাঠে নামাটা যে খুব কঠিন ছিল সেটাও মনে করিয়ে দিলেন বুরকি, ‘আমরা ম্যাচে মনোযোগ দিতে পারছিলাম না। ম্যাচ শেষে প্রত্যেক খেলোয়াড়ের চোখেই কান্না দেখেছি। তবে এটাও ঠিক যে ঠাসা সূচির কারণে আমাদের কারোই বাড়িতে সোফায় বসে ভয়ংকর ঘটনাটি ভেবে আঁতকে উঠতে হয়নি। সেই ঘটনার পর আমি আর খবর দেখিনি, যাতে ঐ ঘটনা আমার ওপর আর প্রভাব ফেলতে না পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বরুসিয়া ডর্টমুন্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT