চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীনে রুপি ছাপানোর তথ্য অস্বীকার ভারতের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:১৬ অপরাহ্ণ ১৪, আগস্ট ২০১৮
আন্তর্জাতিক
A A
রুপি

চীনের একটি প্রতিষ্ঠান থেকে ভারতের রুপি (নোট) ছাপানোর খবর অস্বীকার করেছে দেশটির সরকার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক প্রচারণার মধ্যে এ খবরকে ভিত্তিহীন বলে উল্লেখ করেছে ভারত।

কিছুদিন আগে সাউথ চায়না মর্নিংয়ের একটি রিপোর্টে বলা হয়, একটি চীনা কোম্পানি আন্তর্জাতিক কিছু নোট ছাপাবে তার মধ্যে ভারতীয় রুপিও আছে।

এরপর দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়ে তথ্যটি হ্যাশট্যাগ ‘চীনাপ্রিন্টিংরুপি’ ব্যবহার করে। অনেকে মন্তব্য করে, কিভাবে এটা দেশের জাতীয় নিরাপত্তাকে হুমকির মুখে ফেলবে।

সাধারণত ভারতে চারটি উচ্চ নিরাপত্তা সম্বলিত প্রেসে নোট ছাপানো হয়ে থাকে।

ভারতের ডিপার্টমেন্ট অব ইকনোমিক অ্যাফেয়ারের একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএনআইকে জানায়, চীনের কোনো প্রতিষ্ঠানকে ভারতীয় রুপি ছাপানোর কাজ দেয়ার খবরটি পুরোপুরি ভিত্তিহীন। ভারতীয় নোট শুধুমাত্র ভারত সরকার ও রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার প্রেসেই ছাপানো হয়ে থাকে এবং ভবিষ্যতেও হবে।

ওই খবরের পর অনেকেই উত্তেজিত হয়ে সরকারের কাছে ব্যাখ্যা চায়। এমনকি দুই দেশের মধ্যে উত্তেজনা সৃষ্টিকারী এমন সিদ্ধান্তের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তোলেন।

Reneta

বেশ কয়েকজন রাজনীতিবিদ দাবি করেন, এই পদক্ষেপ ভারতের অর্থনৈতিক সার্বভোমত্বকে হুমকির মুখে ফেলবে। তাদের মধ্যে ভারতের এমপি শশী থারুরও রয়েছে যিনি ভারত সরকারের মন্তব্য জানতে চেয়েছেন।

খবরে উঠে আসা নোট ছাপানোর প্রতিষ্ঠানটির নাম চীনা ব্যাংকনোট প্রিন্টিং অ্যান্ড মিন্টিং কর্পোরেশন। তারা নিজেদের বিশ্বের সবচেয়ে বড় নোট ছাপানোর প্রতিষ্ঠান দাবি করে।

সাউথ চায়না মর্নিংকে ওই কোম্পানির এক কর্মকর্তা জানান, বিভিন্ন দেশ যেমন, থাইল্যান্ড, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মালয়েশিয়া, ইন্ডিয়া, ব্রাজিল ও পোল্যান্ডের নোট ছাপানোর সফল চুক্তি সম্পন্ন করেছে তারা।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: রুপি
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রেন্ডিং শীর্ষে ‘রকস্টার’, সমালোচকও মুগ্ধ!

মে ৬, ২০২৬

বাংলাদেশের ক্যান্সার চিকিৎসা: সংকট, বৈষম্য ও সম্ভাবনার সন্ধিক্ষণ

মে ৬, ২০২৬

বায়ার্ন-পিএসজি মহারণ: পরিসংখ্যান কী বলছে

মে ৬, ২০২৬

যে শর্তে বিজয়ের টিভিকের পাশে রাহুলের কংগ্রেস

মে ৬, ২০২৬

পশ্চিমবঙ্গে নতুন সরকারের শপথ ৯ মে

মে ৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT