চীনের সিচুয়ান প্রদেশের একটি পাহাড়ি এলাকায় সৃষ্ট দাবানলে ২৭ জন ফায়ার সার্ভিসের কর্মীসহ অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে। রোববার থেকে সৃষ্ট এ দাবানল নিভাতে চেষ্টা করছিলেন দেশটির ফায়ার সার্ভিস কমীরা।
ভূপৃষ্ট থেকে সাড়ে ১২ হাজার ফিট উচ্চতায় পাহাড়ি এলাকায় প্রায় আগুনের সূত্রপাত। আগুন নিয়ন্ত্রণে স্থানীয়রাসহ মোট ৭শ জন কাজ করছিলো। পরিস্থিতি নিয়ন্ত্রণে দুটো হেলিকপ্টার কাজ করছে।
স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসকর্মীরা বলছে রোববার (৩১ মার্চ) বিকেলের দিকে আচমকা বাতাস দিক পরিবর্তন করলে দাবানল নির্বাপণকারীদের মধ্যে ৩০ জন নিখোঁজ হয়।
পরবর্তীতে সোমবার রাতে চীনের জরুরি অবস্থা ব্যবস্থাপনা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে যে, নিখোঁজ ৩০ জনের মৃতদেহ খুঁজে পাওয়া গেছে। এদের মধ্যে ২৭ জন সিচুয়ান ফরেস্ট ফায়ার ব্রিগেড’র সদস্য। বাকি তিন জন স্থানীয় বাসিন্দা।
প্রসঙ্গত, বসন্তকালে চীনে প্রায়ই দাবানলের সূত্রপাত হয়ে থাকে। সাম্প্রতিক সপ্তাহে চীন সরকার সিচুয়ানসহ অন্যান্য উচ্চ তাপমাত্রা ও খরা প্রবণ অঞ্চলগুলোতে জরুরি সতর্কতা জারি করে।







