আর্জেন্টাইন কার্লোস তেভেজ, ব্রাজিল ও চেলসির অস্কার, রিয়াল মাদ্রিদ থেকে পর্তুগিজ তারকা পেপে বড় অঙ্কের অর্থের বিনিময়ে চীনা লিগে পাড়ি জমিয়েছেন। গুঞ্জন ছিল অ্যাঙ্গেল ডি’মারিয়া ও ওয়েন রুনিকে নিয়ে। তবে বড় খেলোয়াড়দের পাশাপাশি নামী-দামী কোচ বাগানোর চেষ্টায় এখন চীনারা। যাতে প্রথম নামটি বার্সেলোনার সদ্য সাবেক কোচ লুইস এনরিকের।
এক বছরের বিশ্রামের কথা বলে বার্সার দায়িত্ব ছেড়েছেন এনরিকে। কিন্তু তার নির্ধারিত সময়ের আগেই অর্থাত জানুয়ারিতেই তাকে ডাগআউটে দেখো যেতে পারে।
চীনা পত্রিকা ডিএমডব্লিউর বরাতে স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা জানিয়েছে এ খবর। কাতালান এই কোচকে দলে টানতে চাইছে সাংহাই সিনহুয়া। তেমনটা হলে সাংহাইর বর্তমান কোচ গুস্তাভো পয়েটের স্থলাভিক্তিক হবেন এরনিকো।
পত্রিকাটি জানিয়েছে, চীনা লিগের পরের মৌসুম শুরু হবে মার্চে। তার আগেই এনরিকেকে দলে চায় সাংহাই।








