চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিলেকোঠার সিনেমায় ইমপ্রেসের ‘খাঁচা’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১৯ অপরাহ্ণ ১১, জুলাই ২০১৯
বিনোদন
A A

ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত সরকারি অনুদানে নির্মিত বহুল প্রশংসিত চলচ্চিত্র ‘খাঁচা’। দেশভাগ নিয়ে নির্মিত আকরাম খানের এই ছবিটি মুক্তি পায় ২০১৭ সালে। এরপর বিভিন্ন সময় বিভিন্ন ফেস্টিভালেও প্রদর্শীত হয়েছে ছবিটি। এবার ছবিটি প্রদর্শনীর আয়োজন করেছে বাংলা সিনেমার প্রসারে কাজ করা সংগঠন ‘কালো’।

কাউন্টার ফটো স্টুডেন্ট ফোরাম ‘KAALO’ আয়োজিত চিলেকোঠার সিনেমায় এবারের আয়োজনে থাকছে ইমপ্রেস টেলিফিল্মের ‘খাঁচা’। এ প্রদর্শনী নিয়ে ফেসবুকে একটি ইভেন্টে বিস্তারিত জানিয়েছে আয়োজকরা।

আসছে ২৬ জুলাই কাউন্টার ফটো উত্তরা ক্যাম্পাসে বিকাল ৪টা ও সাড়ে ৬টায় দেখানো হবে ছবিটি। আয়োজকরা জানান, ছবিটির প্রদর্শনী মূল্য ১৫০ টাকা। তবে ছাত্ররা ১০০ টাকায় ছবিটি দেখার সুযোগ পাবেন।

দেশ ভাগের টানা পোড়েন, নিরাপত্তা, ভাগ্য পরিবর্তনের স্বপ্ন ইত্যাদি নিয়ে প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের এক মহাকাব্যিক গল্প নিয়ে নির্মিত ‘খাঁচা’। মূল চরিত্রগুলোতে দারুণ দক্ষতার সাথে অভিনয় করেছেন মামুনুর রশীদ, আজাদ আবুল কালাম এবং জয়া আহসান।

২৫ বছর আগের এক ভরা সংসারের অবশিষ্ট সদস্যদের নিয়ে খাঁচার গল্প। যার পারিবারিক গ্রুপ ছবি তোলার মুহূর্তে জয়া প্রশংসিত হন ‘দেবী’র মত দেখতে বলে। সেখানে থেকে দর্শক দেখে নতুন আরেক জয়াকে, যে কিনা বয়সের ভারে নুইয়ে গেছে। তুলসী তলা, জবা ফুল, দোতলা ইটের বাড়ি মিলে ভরা এক সংসারের গল্প উপস্থিত হয় শুধুই অতীতের স্মৃতি হিসেবে।

যৌথভাবে ‘খাঁচা’র চিত্রনাট্য লিখেছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও পরিচালক আকরাম খান। দেশভাগের কাহিনী নিয়েই সাজানো এই ছবিতে আরো অভিনয় করেছেন চাঁদনী, শাহেদ আলী, কায়েস চৌধুরী, পিদিম অনেকে।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আকরাম খানইমপ্রেস টেলিফিল্মকায়েস চৌধুরীচাঁদনীজয়া আহসানপিদিমলিড বিনোদনশাহেদ আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদের আগেই ওটিটিতে আসছে নিশোর ‘দম’

মে ১৩, ২০২৬

ট্রেলার দেখে ‘জঘন্য’ বলা সেই সিনেমার মুক্তি স্থগিত!

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

তেহরানের কাছে একের পর এক ভূমিকম্প, বড় দুর্যোগের আশঙ্কা

মে ১৩, ২০২৬

নারায়ণগঞ্জ বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস লিকেজ বিস্ফোরণ, ১২ জন দগ্ধ

মে ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

নতুন মামলায় সাবেক স্বরাষ্ট্রসচিব জাহাঙ্গীর আলম গ্রেপ্তার

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT