চিলিতে প্রথমবারের মতো ওমিক্রন শনাক্ত

ওমিক্রন ভ্যারিয়েন্টের বিরুদ্ধে টিকা সংক্রান্ত ছবি, যেখানে ভ্যাকসিনের বোতল ও স্নায়ু দেখানো হয়েছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
চিলিতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন প্রথমবারের মতো শনাক্ত হয়েছে। আক্রান্ত শনাক্ত ব্যক্তি গত মাসে ঘানা ভ্রমণ করেছিলেন। দেশে ফেরার পর তার শরীরে ওমিক্রন ধরন শনাক্ত হয়।
চিলির আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, ওই ভ্রমণকারী পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট দিয়েছিলেন। কিন্তু বিমানবন্দরে এসে পৌঁছানোর পর বাধ্যতামূলক আরও কিছু টেস্টের পর তার করোনা পজিটিভ শনাক্ত হয়।
ওমিক্রন আক্রান্ত ব্যক্তি ফাইজার টিকার দুটো ডোজই গ্রহণ করেছেন। তিনি সুস্থ আছেন। তাকে আইসোলেশানে রাখা হয়েছে।
সাউথ আমেরিকার দেশ চিলিতে এ পর্যন্ত ৩৮ হাজারেরও বেশি লোক করোনায় মারা গেছেন।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…






