চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিরশত্রুদের পূর্ণ শক্তিতেই চান গার্দিওলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৪০ অপরাহ্ণ ০৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

ইংলিশ প্রিমিয়ার লিগে ১৩ ম্যাচে জয়। ম্যানচেস্টার সিটি এখন যেন সত্যিই অশ্বমেধের ঘোড়া। রেকর্ড বই বলছে, এর আগে ইপিএলে টানা এত সংখ্যক ম্যাচে জয়ের নজির আছে মাত্র দুটো ক্লাবের। আর্সেনাল ও চেলসির।

রোববার ওয়েস্ট হ্যামের বিপক্ষে ২-১ ব্যবধানে লড়াকু জয়ের পর আত্মবিশ্বাসে টগবগ করে ফুটছে সিটি শিবির। সেই সঙ্গে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা দলটি মানসিক প্রস্তুতিও শুরু করে দিয়েছে সামনের ‘ম্যানচেস্টার ডার্বি’ নিয়ে।

চিরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সিটি কোচ পেপ গার্দিওলার গলাতেও আত্মবিশ্বাসের সুর। সাবেক বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখ কোচ জানিয়েছেন, তিনি নিজে চান তাদের চিরশত্রুরা পুরো শক্তিতেই মাঠে নামুক। আরও স্পষ্ট করে গার্দিওলা রেড ডেভিলসদের ফরাসি তারকা পল পগবার কথাই বলতে চেয়েছেন।

আর্সেনালের বিরুদ্ধে গত শনিবারের ম্যাচে হেক্টর বেলেরিনের সঙ্গে সংঘাতের জেরে ৩ ম্যাচের নির্বাসনের খাঁড়া ঝুলছে পগবার ঘাড়ে। তার ‍ওপর সিটি সমর্থকরা এই ফরাসির উপর ক্ষিপ্ত অন্য একটা কারণেও। বিবিসিকে দেয়া এক সাক্ষাতকারে পগবা বলেছেন, তিনি আশা করছেন, আগামী ডার্বিতে ম্যানসিটির কয়েকজন তারকা চোট পেয়ে খেলতে পারবেন না! যা শুনে তেলেবেগুনে জ্বলে উঠেছে সিটি শিবির।

পেপ গার্দিওলা অবশ্য ব্যাপারটাকে এতটা গুরুত্ব দিতে নারাজ। বলেছেন, ‘সত্যিই পল এটা বলেছে? যদিও আমি নিজে মনে করি না যে চোটের জন্য দলের কেউ ছিটকে যেতে পারে। পগবা নিজে যদি এই ম্যাচটায় খেলতে পারে তাহলে আমি খুব খুশি হব। কারণ, সবসময়ই চাই আমার বিপক্ষ দল পুরো শক্তি নিয়েই মাঠে নামুক। তবে পল এসব মন থেকে বলেছে বলে মনে হয় না। তাৎক্ষনিক প্রতিক্রিয়া দিতে গিয়েই সে এটা বলে ফেলেছে। সত্যিই ফুটবলারদের কেউ চোট পেয়ে ছিটকে যাক এটা নিশ্চয়ই চায় না।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পেপ গার্দিওলাম্যানসিটি
শেয়ারTweetPin

সর্বশেষ

কাতারের পথে স্পিকার

জুলাই ১৪, ২০২৬

টম ক্রুজের ভিন্ন রূপ, যে কারণে আলোচনায় ফাহাদ ফাসিল!

জুলাই ১৪, ২০২৬

কী কারণে রাতারাতি একটি মিমের বিষয় হলেন ভিক্টোরিয়া বেকহ্যাম

জুলাই ১৪, ২০২৬

জশ গ্রিসেটির মর্মান্তিক মৃত্যু, তার বন্ধু বললেন ‘আত্মহত্যা’

জুলাই ১৪, ২০২৬

শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ ৩ দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে সড়ক অবরোধ

জুলাই ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT