চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিন্নি’র পরিবারকে আর্থিক সহায়তা করবে হেমা মালিনী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ০৪, জুলাই ২০১৫
বিনোদন
A A

বিজেপি সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী নিহত শিশু চিন্নি’র পরিবারকে আর্থিক সহযোগিতা করবে বলে জানিয়েছেন তার মেয়ে অভিনেত্রী এশা দেওল।

শনিবার জয়পুর হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মেয়ে এশা ও জামাতা ভরত তাকতানি’র সঙ্গে মুম্বাই পৌঁছানোর পর, ওই সহযোগিতার সিদ্ধান্ত নেন ৬৬ বছর বয়সী ‘ভাগবান’ খ্যাত সাংসদ ও অভিনেত্রী হেমা।

এশা দেওল ভারতীয় গণমাধ্যমকে বলেন, আমার মা একজন নেত্রী বলে এই আর্থিক সাহায্য করার সিদ্ধান্ত নেননি। বরং মা অনেক ভালো মানুষ বলে ছোট মেয়েটির পরিবারকে সাহায্য করবেন।

এশা আরো বলেন, যখন আমার মা’র সঙ্গে ওই ভয়াবহ দুর্ঘটনা ঘটে তখন মার অবস্থা এতটাই খারাপ ছিলো যে অন্য কারো সম্পর্কে  কিছু চিন্তা করতে পারছিলো না। তবু আমরা মর্মাহত যে দুর্ঘটনার শিকার পরিবারটি তাদের কোনো আপনজনকে হারিয়েছে।

এশা জানান, যখন দুর্ঘটনা ঘটে তখন তার মা ঘুমাচ্ছিলেন। হেমা মালিনী সবাইকে সিট বেল্ট পরতে বলেছিলেন। কিন্তু হঠাৎ করে পিছন থেকে অনেক জোরে ধাক্কা লাগে। দুর্ঘটনাটি এতোটাই ভয়াবহ ছিলো যে সবাই শারীরিক ও মানসিকভাবে আঘাত পেয়েছে।

চিকিৎসক হেমা মালিনীকে কিছুদিন পূর্ণ বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন বলে জানান এশা।

Reneta

বৃহস্পতিবার রাতে মথুরা থেকে জয়পুর যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার আহত হন অভিনেত্রী হেমা মালিনী। ঘটনার পরে হেমাকে দ্রুত জয়পুরের ফোরটি হাসপাতালে নিয়ে গেলেও রক্তাক্ত অবস্থায় অনেকসময় রাস্তায় পড়ে ছিলো অপর গাড়িতে থাকা ২ বছরের চিন্নিসহ ৫ জন। 

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: সড়ক দুর্ঘটনাহেমা মালিনী
শেয়ারTweetPin

সর্বশেষ

দুর্দান্ত নাহিদ, হার্ডির অলরাউন্ড পারফরম্যান্সে ৯ বছর পর চ্যাম্পিয়ন পেশোয়ার

মে ৪, ২০২৬

ফাইনালে নাহিদের ২ উইকেট, হায়দরাবাদকে ১২৮ রানে থামাল পেশোয়ার

মে ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

বৈদ্যুতিক বাস আমদানিতে শুল্ক অব্যাহতি

মে ৩, ২০২৬

বায়ার্ন মিউনিখকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে বার্সেলোনা

মে ৩, ২০২৬

সমতায় ফিরেও ম্যানচেস্টার ইউনাইটেডের কাছে হেরেছে লিভারপুল

মে ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT