২৪ ওভার শেষ। শ্রীলঙ্কা রান তুলেছে ১১৪। এর মধ্যে বাউন্ডারি এবং ওয়াইড থেকে রান এসেছে ৬৩। বাকি রান সিঙ্গেল থেকে!
লঙ্কানরা শুরু থেকে বেশ আক্রমণাত্মক ছিল। কুশল মেন্ডিস এক প্রান্তে মারমুখী অবস্থান নেন। ৯ বলে ২৮ করে মাশরাফীর বলে কাটা পড়েন। এরপরই সিঙ্গেলে মন দেয় দলটি। তাতে এখন পর্যন্ত তারা সফল।
প্রথম ১৮ ওভারে মাশরাফীর বোলিং ব্যবহার নিয়ে ধারাভাষ্যকক্ষ থেকে বারবার প্রশ্ন তুলছিলেন ধারাভাষ্যকাররা। মিরাজকে নিয়ে তিনি প্রথম ১২ ওভার চালিয়ে যান! এই সময়ে দুজন ৫০টির কাছাকাছি ডট বল দিলেও লুস বলগুলোয় পার পাননি। ওই ১২ ওভারে লঙ্কানরা দুই উইকেট হারালেও ৭২ রান তুলে ফেলে। অবাক করার বিষয় হল ২৪ ওভার পর্যন্ত সাকিবকে ব্যবহার করেননি অধিনায়ক। ডেথ ওভারে বল করানোর পরিকল্পনা থাকতে পারে তার। সেটা করতে যেয়ে শুরুতে রান বেরিয়ে গেছে অনেক।
বাংলাদেশ একাদশে এদিন তিনটি পরিবর্তন এসেছে।
ওপেনার বিজয়ের পরিবর্তে মোহাম্মদ মিঠুন। এর আগে মাত্র দুটি ওয়ানডে খেলেছেন তিনি। আবুল হাসান রাজুর পরিবর্তে মোহাম্মদ সাইফউদ্দিন। আর নাসিরের জায়গায় অফস্পিনার মেহেদী হাসান মিরাজ। শ্রীলঙ্কা দলে একটি পরিবর্তন। লক্ষ্মণ সান্দাকানের পরিবর্তে অভিষেক হচ্ছে শেহান মাদুশাঙ্কার।










