বিনোদন

চিত্রনায়ক ওয়াসিমকে হারানোর এক বছর

বয়সী অভিনেতা ওয়াসিম sunglasses পরে ক্যামেরার দিকে তাকাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বয়সী অভিনেতা ওয়াসিম sunglasses পরে ক্যামেরার দিকে তাকাচ্ছেন, পেছনে সবুজ গাছপালা দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বাংলা চলচ্চিত্রের সোনালি দিনের নায়ক ওয়াসিমকে হারানোর এক বছর পূর্ণ হলো সোমবার (১৮ এপ্রিল)। গত বছরের এই দিনে সিনেমার রাজপুত্র খ্যাত এই অভিনেতা প্রয়াত হন।

মৃত্যুর বেশকিছু দেন আগে থেকেই অসুস্থ ছিলেন তিনি। ব্রেনে ছিলো জটিলতা। কয়েক দফায় হাসপাতালেও নেয়া হয়। কিন্তু সব চেষ্টা করেও বাঁচানো যায়নি তাকে।

ওয়াসিম তার সময়ে জনপ্রিয় তারকাদের একজন ছিলেন। মোহসিন পরিচালিত ‘রাতের পর দিন’ চলচ্চিত্রের মাধ্যমে প্রথম নায়ক হিসেবে রূপালী পর্দায় আসেন তিনি। সিনেমাটি ব্যবসাসফল হলে কম সময়েই ‘সুপারস্টার’ হয়ে উঠেন। ১৯৭৬ সালে মুক্তি পাওয়া এস এম শফী পরিচালিত ‘দি রেইন’ সিনেমা তার ক্যারিয়ারের মাইলফলক। কারণ এই ছবির কারণেই সব শ্রেণির দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেন তিনি।

সত্তর ও আশির দশকে চলচ্চিত্রে শীর্ষ নায়কদের একজন ছিলেন ওয়াসিম। দেড় শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন বাংলা সিনেমার এই ‘সওদাগর’।

দ্য রেইন ছাড়াও ওয়াসিম অভিনীত বাহাদুর, দোস্ত দুশমন, সওদাগর, নরম গরম, ইমান, মিস লোলিতা, চন্দন দ্বীপের রাজকন্যা, বেদ্বীন, জীবন সাথী, রাজনন্দিনী, রাজমহল, বিনি সুতার মালা বিশেষভাবে উল্লেখযোগ্য ও ব্যবসাসফল।

বিষয়:ওয়াসিম দোস্ত দুশমন সওদাগর সুপারস্টার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…