বিনোদন

চিত্রগ্রহণে সেরা ‘ম্যাঙ্ক’

একজন পুরুষ ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন পুরুষ ঐতিহাসিক স্থাপনার সামনে দাঁড়িয়ে আছেন, পটভূমিতে একটি ঐতিহাসিক স্মৃতি স্থান দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

৯৩ তম অস্কার আসরে সেরা চিত্রগ্রহণ বিভাগে পুরস্কার জিতে নিয়েছে ‘ম্যাঙ্ক’। চিত্রগ্রাহক এরিক মেসারশ্মিড পুরস্কার নিয়েছেন।

এই বিভাগে আরও মনোনয়ন পেয়েছে নোম্যাডল্যান্ড, নিউজ অব দ্য ওয়ার্ল্ড, দ্য ট্রায়াল অব দ্য শিকাগো সেভেন, জুডাস অ্যান্ড দ্য ব্ল্যাক মেসায়া।

প্রথমবারের মতো দুই ভেন্যুতে অস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ইউনিয়ন স্টেশন এবং ডলবি থিয়েটারে নমুনা পরীক্ষাসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা হয়েছে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ডলবি থিয়েটারে ২৩টি শাখায় পুরস্কার বিতরণের আয়োজন শুরু হয়েছে ২৫ এপ্রিল বিকাল ৫টায় (বাংলাদেশ সময় ২৬ এপ্রিল, সোমবার ভোর ৬টায়)। গত দুইবারের মতো এবারও অস্কারে কোনো সঞ্চালক ছিল না।

এবিসি নেটওয়ার্কের মাধ্যমে পুরো অনুষ্ঠানটি বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি দেখানো হয়েছে।

বিষয়:অস্কার ম্যাঙ্ক সেরা চিত্রগ্রহণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…