চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিটাগং ভাইকিংস’র থিম সং (ভিডিও)

আরিফ চৌধুরী আরিফ চৌধুরী
১১:১০ পূর্বাহ্ণ ০১, নভেম্বর ২০১৫
স্পোর্টস
A A

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) অন্যতম ফ্র্যাঞ্চাইজি চিটাগং ভাইকিংসের লঞ্চিং অনুষ্ঠানে রোববার দলীয় থিম সং’সহ লোগো, এবং বিপিএলের তৃতীয় আসরের খেলার জার্সি উম্মোচন করে দলের মালিকানা প্রাপ্ত প্রতিষ্ঠান ডিবিএল স্পোর্টস লিমিটেড। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করে দলটির মিডিয়া পার্টনার চ্যানেল আই।

তামিম, তাসকিনদের চিটাগাংয়ের থিম সং’টি কবির বকুলের লেখা এবং ইবরার টিপুর কম্পোজিশন। ‘উড়াইয়া উড়াইয়া মারো রে’ শিরোনামের গানটিতে কন্ঠ দিয়েছেন কুমার বিশ্বজিৎ। ক্রিকেটীয় উম্মাদনা ছড়ানো গানটির মিউজিক ভিডিও পরিচালক আফজাল হোসেন। থিম সং, লোগো ও দলীয় জার্সি উম্মোচন পর্বে পারফর্ম করেন দেশের দুই সঙ্গীতজ্ঞ আইয়ুব বাচ্চু এবং কুমার বিশ্বজিৎ।

আমরা হয়তো ফ্র্যাঞ্চাইজি কিনলেও দলটা আসলে চট্টগ্রামের মানুষের উল্লেখ করে চট্টগ্রাম ভাইকিংসের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ বলেন, আশা করি বিপিএলের প্রথম দিন থেকেই আমরা চট্টগ্রামের সমর্থন পাবো এবং শেষ পর্যন্ত সমর্থন বজায় থাকবে। সমর্থন পেলে আমরা টুর্নামেন্টের অনেক পথ যেতে পারবো।

ঢাকার অভিজাত হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত অনুষ্ঠানে ম্যানেজিং ডিরেক্টর আব্দুল জব্বার, ভাইস চেয়ারম্যান আব্দুর রহিম এবং ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ আব্দুল কাদেরসহ আরও অনেক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। এছাড়াও দলটির আইকন তামিম ইকবাল, তাসকিন আহমেদ, আনামুল হক বিজয় এবং শফিউল ইসলামও ছিলেন সেখানে।

তামিম ইকবালের নেতৃত্বে সাতজন ব্যাটসম্যান এবং বাংলাদেশের সেনসেশন তাসকিন আহমেদসহ পাকিস্তানের মোহাম্মদ আমির ও সাঈদ আজমলকে নিয়ে বেশ শক্তিশালী বোলিং সাইড নিয়ে সন্তোষ প্রকাশ করেন দলের চেয়ারম্যান আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, “আমি বিশ্বাস করি আমাদের দল এই আসরে তুমুল প্রতিদ্বন্দ্বিতা করবে।”

উদ্বোধনী আয়োজন থেকে পুরো অনুষ্ঠানটি সম্পন্ন করেছে বিজ্ঞাপনী সংস্থা মাত্রা।

১৯৯১ সালে যাত্রা শুরু করা ডিবিএল গ্রুপের মালিকানায় রয়েছে টেক্সটাইল এবং পোশাক উৎপাদন, আইসিটি সহ ১৮ টি ভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান। চ্যানেল আই প্রেজেন্ট চিটাগং ভাইকিংস। ভিডিও দেখুন

ট্যাগ: চিটাগাং ভাইকিংসবিপিএল
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ফাঁসির রায়ই বহাল থাকবে: রাষ্ট্রপক্ষ

পরবর্তী

এবার টার্গেট বাপ্পাদিত্য বসু

পরবর্তী

এবার টার্গেট বাপ্পাদিত্য বসু

ক্ষমা চাইলেন হানিফ

সর্বশেষ

‘আমরা চাইলেও এই মুহূর্তে দেশে ফিরতে পারবো না’

আগস্ট ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

খাদ্যজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে ‘ফ্রন্ট-অব-প্যাকেজ লেবেলিং’ চালুর তাগিদ

আগস্ট ২৭, ২০২৬

বন্যায় সব হারিয়ে ‘শুধু পরনের কাপড়টাই আছে’

আগস্ট ২৭, ২০২৬

নেপালে ভয়াবহ বন্যায় প্রাণহানিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের শোক

আগস্ট ২৭, ২০২৬

ভয়াবহ বন্যায় তছনছ নেপাল-তিব্বত সীমান্ত, নিহতের সংখ্যা বাড়ছেই

আগস্ট ২৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT