চট্টগ্রামের ভাটিয়ারীতে গলফ অ্যান্ড কান্ট্রি ক্লাবে অনুষ্ঠিত চিটাগং ওপেন গলফ টুর্নামেন্ট জিতেছেন দেশ সেরা গলফার সিদ্দিকুর রহমান। পারের চেয়ে মোট ১৬ শট কম খেলে শিরোপা জিতেছেন দুই বারের এশিয়ান ট্যুর জয়ী এই তারকা।
শনিবার শেষ রাউন্ডে তিনটি বার্ডি ও একটি বোগি করেছেন সিদ্দিকুর। তার চেয়ে দশ শট কম খেলে আসরে দ্বিতীয় হয়েছেন ভারতের সঞ্জীব কুমার। যৌথভাবে নবম এবং দশম স্থানে আছেন দুই বাংলাদেশি গলফার জামাল হোসেন এবং জাকিরুজ্জমান জাকির।
চলতি মাসের ২০ এপ্রিল প্যানাসনিক ওপেন খেলতে জাপান যাবেন সিদ্দিকুর। চাইনিজ তাইপেতে একটি টুর্নামেন্টেও খেলতে যাওয়ার কথা আছে তার।







