বিআরবি কেবলস্ বিপিএল সিজন থ্রী’র চট্টগ্রাম পর্বের প্রথম ম্যাচে চিটাগং ভাইকিংসের বিপক্ষে মাঠে নেমেছে বরিশাল বুলস। প্রথমেই টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন চিটাগং ভাইকিংসের দলপতি তামিম ইকবাল।
এই ম্যাচে প্রথম বারের মতো বরিশালের জার্সি গায়ে মাঠে নামছেন কুয়েতে জন্ম নেওয়া কানাডিয়ান ক্রিকেটার নিখিল দত্ত। বরিশালের একাদশের নিয়মিত খেলোয়াড় টেইলরের পরিবর্তে আজ মাঠে নেমেছেন মেহেদী মারুফ।
বরিশালের পক্ষে ওপেন করতে মাঠে নেমেছেন রনি তালুকদার এবং এভিন লুইস।
চার ম্যাচে মাত্র একটি জয় চিটাগংয়ের, অন্যদিকে দুইটি জয় আছে বরিশালের। ছয় দলের পয়েন্ট টেবিলে পঞ্চম দল চিটাগং আর বরিশালের অবস্থান চারে।







