চট্টগ্রাম, সিলেট ও দেশের অন্যান্য আক্রান্ত অঞ্চলে চিকুনগুনিয়া নিয়ন্ত্রণে আনতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট হয়েছে।
বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি মো.আতাউর রহমান খানের হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার এই আবেদনের ওপর শুনানি হতে পারে। রিট আবেদনটি করেন আইনজীবী সুজাউদ্দোলা আকন্দ।
গত এক মাসে চিকুনগুনিয়ায় আক্রান্তের চিত্র সবচেয়ে ভয়াবহ। প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ জন এ রোগে আক্রান্ত হচ্ছেন। রোগে পরিবারের একজন আক্রান্ত হলে তা থেকে আক্রান্ত হচ্ছেন অন্যরাও।






