চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকুনগুনিয়া: ব্যথা স্থায়ী হতে পারে ৩ থেকে ৬ মাস

জান্নাতুল বাকেয়া কেকাজান্নাতুল বাকেয়া কেকা
১০:৪৯ অপরাহ্ণ ২৫, জুলাই ২০১৭
স্বাস্থ্য
A A
চিকুনগুনিয়া

চিকুনগুনিয়াতে আক্রান্তরা সুস্থ হওয়ার পরও ৩ থেকে ৬ মাস পর্যন্ত শরীরের বিভিন্ন গিঁটে ব্যথায় ভুগতে পারেন বলে বিশেষজ্ঞ রিউমোটোলজিস্টরা জানিয়েছেন। তবে দুই তৃতীয়াংশ রোগী তুলনামুলক কম জটিল ব্যথায় আক্রান্ত হতে পারেন। এই বাস্তবতায় চিকুগুনিয়া আক্রান্তদের ব্যথার ধরন ও স্থায়ীত্ব নিয়ে গবেষণা করবে বিএসএমএমইউ’র রিউমোটোলজি বিভাগ।

এক সন্তানের জননী আটাশ বছর বয়সী নিপা। ঈদের আগে চিকুনগুনিয়ার জ্বরে আক্রান্ত হন। জ্বর পরবর্তী সময়ে শরীরের বিভিন্ন গিঁটে ব্যথার কারণে দুই দফায় তিনি হাসপাতালে ভর্তি হয়েছিলেন। এখন তৃতীয় দফায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন।

লক্ষণভিক্তিক উপসর্গ বিবেচনায় চিকিৎসকরা জানিয়েছেন, নিপা চিকুনগুনিয়া পরবর্তী জটিল আর্থারাইটিসে ভুগছেন। বিশেষজ্ঞ রিউমোটোলজির চিকিৎসক অধ্যাপক ডাক্তার সৈয়দ আতিকুল হক বলছেন, বেশির ভাগ ক্ষেত্রে আক্রান্তদের জ্বরের পর চতুর্থ সপ্তাহ থেকে ৩ মাস পর্যন্ত পর্যাপ্ত বিশ্রাম, ঠান্ডা বা গরম সেঁক এবং প্রদাহ নাশক ওষুধই উত্তম চিকিৎসা।

গিঁটে ব্যথা জীবনঘাতী নয় তাই চিকিৎসকরা চিন্তিত না হতে বলেছেন। তবে চিকুনগুনিয়া পরবর্তী ব্যথার সাথে বিভিন্ন ধরনের বাতজ্বর বা আর্থারাইটিসের ব্যথার ধরনের পার্থক্য করে আরো উত্তম চিকিৎসার জন্য গবেষণার উদ্যোগ নিয়েছে বিএসএমএমইউ’র রিউমোটোলজি বিভাগ।

গবেষণার আওতায় আগস্টের প্রথম সপ্তাহে চিকুনগুনিয়া আর্থারাইটিস ক্লিনিক চালু হচ্ছে। সেখানে চিকুনগুনিয়া পরবর্তী ব্যাথায় আক্রান্তরা চিকিৎসা পাবেন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে: 

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চিকুনগুনিয়াবিএসএমএমইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভিসা প্রক্রিয়া সহজ এবং দ্রুত করতে ভিসা নীতি সংশোধনের উদ্যোগ

জুলাই ২, ২০২৬

মেসির জন্মদিনে চিঠি লিখে আর্জেন্টিনার ম্যাচ দেখতে যাচ্ছে ৮ বছরের লিতভি

জুলাই ২, ২০২৬

জেদ্দায় এইচএসসি পরীক্ষা শুরু

জুলাই ২, ২০২৬

এআই শিল্পের কিছু অংশ একেবারেই পাগলামি: প্যালান্টির সিইও

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের সব প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি নির্দেশনা

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT