অন্যান্য

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যারা

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন যারা

চিকিৎসাবিজ্ঞানে অসাধারণ অবদান রাখায় তিন বিজ্ঞানীকে চলতি বছরের নোবেল পুরস্কার জিতেছেন। তারা হলেন; আয়ারল্যান্ডের উইলিয়াম ক্যাম্পবেল, জাপানের সাতোশি ওমুরা এবং চীনের ইউইউ তু।

সোমবার সুইডেনে রাজধানী স্টকহোমে নোবেল কমিটি এ পুরস্কার ঘোষণা করে। গোলকৃমি’র সংক্রমণ চিকিৎসায় কার্যকর পদ্ধতি আবিষ্কার করায় এ পুরস্কার পেয়েছেন ক্যাম্পবেল ও ওমুরা।

আর ইউইউ তু’কে এ পুরস্কারে ভূষিত করা হয়েছে ম্যালেরিয়ার চিকিৎসায় কার্যকর পন্থা আবিষ্কার করার জন্য।

এই প্রথম কোনো চীনা নাগরিক হিসেবে চিকিৎসাবিদ্যায় নোবেল পুরস্কার জিতলেন ইউইউ তু।

ঘোষণা অনুযায়ী, পুরস্কারের অর্থমূল্য ৮০ লাখ সুইডিশ ক্রোনারের অর্ধেক অর্থাৎ ৪০ লাখ ক্রোনার যৌথভাবে পাবেন ক্যাম্পবেল ও ওমুরা। বাকি ৪০ লাখ ক্রোনার পাবেন ইউইউ।

বিষয়:নোবেল পুরস্কার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…