চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসকদের নামে ছেলের নাম রাখলেন বরিস জনসন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৩:০১ অপরাহ্ণ ০৩, মে ২০২০
আন্তর্জাতিক
A A

ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন যখন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন তার চিকিৎসা করেছিলেন চিকিৎসক নিক হার্ট এবং নিক প্রাইস। তাই কৃতজ্ঞতা স্বরূপ তাদের নামেই সদ্যোজাত সন্তানের নাম রাখলেন তিনি।

বরিস জনসনের ছেলের নাম উইলফ্রেড লরি নিকোলাস জনসন।

শনিবার ইনস্টাগ্রামে সদ্যোজাত সন্তানের ছবি পোস্ট করেন ব্রিটেনের ফার্স্ট গার্লফ্রেন্ড ক্যারি সাইমন্ডস। ছবির ক্যাপশনে তিনি লেখেন: ‘বরিসের দাদা উইলফ্রেড এবং আমার দাদা লরির নামে প্রথম দুটি নাম রাখা হয়েছে।’

তিনি সাথে একথাও জানান যে, নিকোলাস নামটি গত মাসে বরিসকে যে দু’জন চিকিৎসক সুস্থ করে তুলেছিলেন তাদের নাম থেকে অনুপ্রাণিত।

ইনস্টাগ্রামে পোস্ট করা ছবিতে দেখা যায়, সদ্যোজাত ছেলেকে কোলে নিয়ে আছেন ৩২ বছর বয়সী ক্যারি। নবজাতকের মাথাভর্তি চুল ছবিতে স্পষ্টই দেখা যাচ্ছে।

গত বুধবার বরিস এবং ক্যারির প্রথম সন্তানের জন্ম হয়। তবে ৫৫ বছর বয়সী প্রধানমন্ত্রী বরিস জনসনের আরও পাঁচ সন্তান রয়েছে।

সম্প্রতি করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার পর লন্ডনের একটি হাসপাতালের আইসিইউতে টানা কয়েক দিন ছিলেন জনসন। দীর্ঘ চিকিৎসা শেষে সুস্থ হয়ে ফেরার কয়েক দিন পর বুধবার ব্রিটিশ প্রধানমন্ত্রী পুত্র সন্তানের বাবা হন।

হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর প্রধানমন্ত্রী বরিস জনসনের প্রতিক্রিয়া ছিল এরকম: ‘ব্যাপারটি অন্যরকমও হতে পারত। বাঁচার জন্য মনের সবটুকু শক্তি ব্যয় করেছি আমি। আর আইসিইউতে মনে হয় লিটার লিটার অক্সিজেন দিতে হয়েছে আমাকে।’

গত বুধবার ছেলের জন্মের সময় স্ত্রীর পাশেই ছিলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে করোনা মহামারী মোকাবেলার নেতৃত্ব দিতে ১০ নম্বর ডাউনিং স্ট্রিটে ফেরেন বরিস জনসন।

ট্যাগ: বরিস জনসন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনাভাইরাস: দেশে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ শনাক্ত, মৃত্যু কমেছে

পরবর্তী

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য নাইকো দায়ী

পরবর্তী
ছাতক

ছাতক গ্যাসক্ষেত্রে বিস্ফোরণের জন্য নাইকো দায়ী

কোমর পানিতে নেমে ধান কেটে দিলো ছাত্রলীগ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করল ঢাবিসহ ৭ বিশ্ববিদ্যালয়

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

নেপালের বন্যায় নিহত বেড়ে ৫৪৭

আগস্ট ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হামে আরও ৫ জনের মৃত্যু

আগস্ট ২৮, ২০২৬

পর্তুগালে দারুল উলূম মুরারিয়া মাদ্রাসার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

আগস্ট ২৮, ২০২৬

আবারও পিছিয়ে জানুয়ারিতে বাংলাদেশে আসতে পারে ভারত

আগস্ট ২৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT