চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চিকিৎসককে ধর্ষণের হুমকি: গ্রেপ্তারের ৩ ঘণ্টা পর ছাড়া পেলেন ছাত্রলীগ নেতা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৯ অপরাহ্ণ ১৪, মে ২০১৯
- সেমি লিড, অপরাধ, জনপদ, সিলেট
A A

সিলেট উইমেনস মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসককে হত্যা ও ধর্ষণের হুমকির অভিযোগে করা মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ার হোসেন চৌধুরীকে গ্রেপ্তারের তিন ঘণ্টা পর ছেড়ে দিয়েছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) বিকেল ৪টার দিকে তাকে থানা থেকে ছেড়ে দেওয়া হয়।

বিষয়টি জানতে চাইলে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া জানান, সিলেট উইমেনস মেডিকেল কলেজের দায়ের করা মামলায় ছাত্রলীগ নেতা সারোয়ারকে গ্রেপ্তার করে থানায় নেয়া হয়। পরে কোর্ট থেকে এ মামলায় জামিন নেয়ার কাগজ দেখালে আমরা তাকে ছেড়ে দেই।

Banglabid

এর আগে বেলা ১টার দিকে কোর্ট থেকে জামিন নিয়ে ফেরার পথে নগরীর বন্দরবাজার এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ওই সময় সারোয়ার জামিন নিয়েছে বলে পুলিশের কাছে দাবি করলেও কোন কাগজ দেখাতে পারেননি। তাই তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পরে জামিনের কাগজপত্র থানায় দেখিয়ে মুক্তি পান তিনি।

Reneta

গত বৃহস্পতিবার দুপুরে হাসপাতালের ইন্টার্ন চিকিৎসককে অকথ্য ভাষায় গালাগালের পাশাপাশি অস্ত্র উঁচিয়ে হত্যা এবং ধর্ষণের হুমকি দেন সিলেট মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আজাদুর রহমানের অনুসারী হিসেবে পরিচিত দক্ষিণ সুরমা উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সারোয়ার হোসেন। এ ঘটনার ভিডিও ইতোমধ্যে ফেসবুকে ভাইরাল হয়েছে।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ গত শনিবার কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সিলেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম, ভ্যাপসা গরমে বাড়ছে অস্বস্তি

আগস্ট ১২, ২০২৬

এসএসসিতে কুমিল্লা জেলায় প্রথম ইভা

আগস্ট ১২, ২০২৬

বিটিভির ডিজি হিসেবে কাজী জেসিনের প্রথম কার্যদিবস

আগস্ট ১১, ২০২৬

মোস্তাফিজকে আবারও রেখে দিলেও সাকিব-তাসকিনকে ছেড়ে দিয়েছে দল

আগস্ট ১১, ২০২৬

আবারও মেসি-সুয়ারেজের সাথে জুটি গড়তে পারেন নেইমার

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT