কৃষি

সরকারি গুদামে যাচ্ছে না চাল

সরকারি গুদামে যাচ্ছে না চাল

আনোয়ারুল আলম প্রধান, নীলফামারী প্রতিনিধি: চাল সংগ্রহ অভিযানের এক মাসের বেশি সময় পেরিয়ে গেলেও নীলফামারীতে চুক্তিবদ্ধ মিলাররা এখনও সরকারি খাদ্য গুদামে চাল দেননি। বাজারে বেশি দামে চাল সরবরাহ করতেই বেশি আগ্রহ দেখাচ্ছেন তারা।

জেলার পাঁচশ’ ৭৩ জন মিলারের মধ্যে গত ২ মে পর্যন্ত খাদ্য বিভাগের সাথে চুক্তিবদ্ধ হন মাত্র একশ’ ৫৬ জন মিলার। তাদের অনুকূলে বরাদ্দ দেয়া হয়েছে ছয় হাজার ৩৩ মেট্রিক টন চাল। সরকারি নির্ধারিত প্রতি কেজি চালের দাম ৩৪ টাকা হলেও বাজারে আরো বেশি দামে চাল বিক্রি করতে পারছেন মিল মালিকরা।

মিল মালিকরা বলছেন, সরকার নির্ধারিত দামে চাল সরবরাহ করলে একইসাথে লোকসান গুনবেন চাল ব্যবসায়ী, মিল মালিক ও কৃষক।

তবে, যারা চুক্তি অনুযায়ী মিলে সময়মতো চাল সরবরাহ করছেন না তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন জেলা খাদ্য নিয়ন্ত্রক।

ব্লাস্ট রোগের কারণে ধান উৎপাদন কিছুটা ব্যাহত হলেও অভ্যন্তরীণ চাল সংগ্রহ অভিযান শেষ পর্যন্ত সফল হবে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে:

বিষয়:চাল চাল আমদানি নীলফামারী

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…