অপরাধ

চাল নিয়ে অনিয়মের অভিযোগে গুদাম কর্মকর্তাসহ আটক ২

কক্সবাজার সদর খাদ্য গুদাম সিলগালা

চাল নিয়ে অনিয়মের অভিযোগে গুদাম কর্মকর্তাসহ আটক ২

চাল নিয়ে অনিয়মের অভিযোগে কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ দু’জনকে আটক করেছে র‌্যাব। এসময় একটি গুদাম সিলগালা করা হয়।

শুক্রবার দুপুরে তাদের আটক করা হয়।

আটকরা হলেন: কক্সবাজার সদর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা সালাউদ্দিন, গুদাম পাহারাদার রিদুয়ান আলী। অভিযানের অবস্থান টের পেয়ে পালিয়ে যায় আরেক কর্মকর্তা কামরুল।

কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম মাহফুজুর রহমান বলেন: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাবের একটি দল এ দু’জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। পরে আমরা গুদাম সিলগালা করি।

তিনি আরও বলেন: গুদামটিতে ৫০ কেজির চালের জায়গায় ৩০ কেজির বস্তা মিলেছে। তাই সিলগালা করা হয়েছে। পরবর্তীতে তদন্ত করে আরও ব্যবস্থা নেয়া হবে।

বিষয়:খাদ্য গুদাম র‌্যাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…