চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চাল আমদানিতে ‘শুন্য মার্জিন’ সুবিধা তুলে নিচ্ছে বাংলাদেশ ব্যাংক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২২ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
অর্থনীতি
A A

চাল আমদানিতে ‘শুন্য মার্জিন’ ঋণপত্র (এলসি) খোলার সুযোগ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে আর বিনা মার্জিনে বিদেশ থেকে চাল আমদানি করতে পারবেন না ব্যবসায়ীরা।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

সব ব্যাংকের প্রধান নির্বাহীদের কাছে পাঠানো ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত বছর প্রাকৃতিক বিপর্যয়ের কারণে দেশে চালের সংকট তৈরি হয়। তাই বাজারে সরবারহ পর্যাপ্ত রাখার জন্য আমদানিতে শুন্য মার্জিন অর্থাৎ বাকীতে চাল আমদানির সুযোগ দেওয়া হয়। এছাড়া চালকল মালিক ও ব্যবসায়ীদের ঋণ ৪৫ দিনের পরিবর্তে ৩০ দিনের মধ্যে সমন্বয় করতে নির্দেশ দেওয়া হয়। ওই সুবিধা প্রদান করা হয় গত বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

এতে আরও বলা হয়েছে, সাম্প্রতিক সময়ে দেশের আবহাওয়া ধান চাষের অনুকূলে থাকায় চলতি বছর ধানের উৎপাদন সন্তোষজনক হয়েছে। কৃষক ও স্থানীয় চাল উৎপাদকদের ধান ও চালের নায্য মূল্য প্রাপ্তি নিশ্চিত করাসহ কৃষকদের ধান চাষে উৎসাহ প্রদানের জন্য সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে।

সরকার খাদ্য শস্যের মজুদ কাংক্ষিত পর্যায়ে সংরক্ষণের মাধ্যমে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণে কাজ করছে উল্লেখ করে ওই প্রজ্ঞাপনে বলা হয়, এজন্য চাল আমদানির ক্ষেত্রে ঋণ ঝুঁকি বিবেচনায় ব্যাংকার-গ্রাহক সম্পর্কের ভিত্তিতে মার্জিনের হার নির্ধারণ করে ঋণপত্র খোলার জন্য পরামর্শ প্রদান করা হয়। কোন অবস্থায় শূন্য অর্থাৎ বাকীতে এলসি খোলা যাবে না। এছাড়া আগের মতই ৪৫ দিনের মধ্যে চালের ঋণ সমন্বয় করতে হবে।

এতদিন চালকল মালিক ও ব্যবসায়ীদের ঋণ ৪৫ দিনের পরিবর্তে ৩০ দিনের মধ্যে সমন্বয় করার নির্দেশনা ছিল।

Reneta

এর আগে গত ৭ জুন ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করে পূনরায় ২৮ শতাংশ শুল্ক বসিয়েছে সরকার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চাল আমদানিবাংলাদেশ ব্যাংক
শেয়ারTweetPin

সর্বশেষ

রাজধানীতে পৃথক ঘটনায় নিহত ২

জুলাই ১২, ২০২৬

আর্জেন্টিনা কখনও সেমিফাইনালে হারেনি

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

চিকিৎসা শেষে সুন্দরবনে ফিরল আহত বাঘিনী

জুলাই ১২, ২০২৬

মৌসুমী নিম্নচাপে বদলে যাচ্ছে বর্ষাকালে বৃষ্টির ধরণ

জুলাই ১২, ২০২৬
ছবি: সংগৃহীত

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

জুলাই ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT