চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হলো জরুরী সহায়তা নম্বর ৯৯৯, আমরা কি প্রস্তুত?

তানবীর সিদ্দিকীতানবীর সিদ্দিকী
৪:৩৯ অপরাহ্ন ১৪, ডিসেম্বর ২০১৭
মতামত
A A

উন্নত বিশ্বের মতো বাংলাদেশেও গত ১২ ডিসেম্বর মঙ্গলবার থেকে চালু হলো জাতীয় জরুরী সহায়তা নাম্বার ৯৯৯। টোল ফ্রি হিসেবে ৯৯৯ নম্বরে ফোন করে দেশের নাগরিকেরা পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স-সেবা নিতে পারবেন। নিঃসন্দেহে এটি একটি ভালো উদ্যোগ।

উন্নত বিশ্বের প্রায় সব দেশেই এই জরুরী সহায়তা নাম্বার চালু আছে অনেক আগে থেকেই। সেদিক দিয়ে আমরা নবীন, তবে দেশে তথ্য প্রযুক্তির ব্যাপক প্রসার বিশেষ করে মোবাইল ফোনের ব্যাপক ব্যবহার সরকারের নতুন এই সার্ভিস আরো সহজলভ্য করবে নাগরিকদের কাছে।

কোনো অপরাধ ঘটতে দেখলে, প্রাণনাশ বা হানির আশঙ্কা দেখা দিলে, কোনো হতাহতের ঘটনা চোখে পড়লে, দুর্ঘটনায় পড়লে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে, জরুরিভাবে অ্যাম্বুলেন্সের প্রয়োজন হলে ৯৯৯ নম্বরে ফোন করে সাহায্য চাওয়া যাবে। মোবাইল ফোন ও টেলিফোন উভয় মাধ্যমে ৯৯৯ নম্বরে ফোন করা যাবে বিনা খরচে। রাজধানীর ঢাকায় পুলিশের কন্ট্রোল অ্যান্ড কমান্ড সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে এ সেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি-বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। আরো এক ধাপ এগিয়ে গেল বাংলাদেশ।

কিন্তু যে কারণে শিরোনামে আমার প্রশ্ন, তার মূল কারণ আমরা আদৌ এই সেবার জন্য প্রস্তুত কিনা। আমেরিকায় এই ধরণের জরুরী সার্ভিসটির নাম্বার ‘৯১১’। স্কুলের ছোট শিশু থেকে শুরু করে বৃদ্ধ সবাই জানেন এই ৯১১ কী, কীভাবে এবং কখন সেটা ব্যবহার করতে হবে। মুলত জরুরী মেডিক্যাল পরিস্থিতি, এ্যাম্বুলেন্স বা অগ্নি নির্বাপণ কাজে ব্যাবহার করার কথা থাকলেও সার্ভিসটির কার্যকারিতা, দ্রুত রেসপন্স করা, বিশেষজ্ঞ সহায়তা আর মানুষের আস্থার কারণে এই সার্ভিসটি এখন আমেরিকার মানুষের ভরসার স্থান। একই কথা বলা যায় কানাডা, সিঙ্গাপুর, ইংল্যান্ড, ফ্রান্সসহ ইউরোপের সব দেশের ক্ষেত্রে। জরুরী মেডিক্যাল পরিস্থিতিতে হেলিকপ্টার পাঠানো থেকে শুরু করে কোন পোষা জীবজন্তু বিপদে পড়লে, কেউ কোথাও সামান্যতম বিপদের আশঙ্কা করলে সেসব দেশে তারা জরুরী নম্বরসমূহে কল করে থাকে। এসব দেশে এই জরুরী সার্ভিস ব্যবহারের জন্য শিশুদের একেবারে ছোটবেলায় এর ব্যবহার পিতামাতা বা শিক্ষা প্রতিষ্ঠান শিখিয়ে থাকে।

এই সার্ভিসের অপব্যবহার যাতে না হয়, কেউ যাতে দুষ্টুমি না করে, দুষ্টুমি করলে কী শাস্তি হতে পারে সেটাও জানিয়ে দেয়া হয় কঠোরভাবে। যার ফলে ওসব দেশে এই সার্ভিসের অপব্যবহার একেবারেই শূন্যের কোঠায়, হতে পারে সেটা মিথ্যা বা প্রতিহিংসার জন্য। কারণ যিনি ফোন করেন তার পরিচয় ছাড়াও লোকেশন বা অবস্থান জানা সহায়তা বা উদ্ধার কর্মীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এমনও হয় যে কোন দুর্ঘটনায় বা বিপদে পড়া ব্যক্তিটি শুধুমাত্র কলটি করতে পেরেছেন, কথা বলার মত শক্তি বা উপায় তার নেই। অনেক দেশে শুধু জরুরী মেডিক্যাল সার্ভিসের জন্য আরো উন্নত আর ফোনের একটি মাত্র বাটন টিপে সহায়তা চাওয়ার ব্যবস্থা আছে। এসব দৃশ্য আমরা টেলিভিশন বা সিনেমায় এখন হর হামেশাই দেখে থাকি। আশা করি আমরাও আস্তে আস্তে এসব বিষয়গুলো আমরাও রপ্ত করতে পারবো।

Reneta

এবার আমার দুটো বাস্তব অভিজ্ঞতার কথা বলি। আমি মাঝে মধ্যে আমার ফোনে কল বা কোন নম্বর থেকে বার বার মিসকল পেতেই থাকি। বিরক্ত হয়ে কল ব্যাক করার পর জানতে পারি, ফোন নিয়ে একটা শিশু খেলা করছিলো। তাই বার বার কল চলে যাচ্ছে। এটা প্রায়ই হয়। বুঝুন অবস্থাটা। আর একবার আমেরিকায় বন্ধুদের সাথে আড্ডা দেয়ার সময় দুষ্টুমি করে বললাম। দেখি তো ৯১১ এ কল করে! ব্যাস, সবাই যেন ঝাপিয়ে পড়লো আমার উপর! কেউ কেউ চিৎকার করে উঠলো, খবরদার, বিনা প্রয়োজনে বা দুষ্টুমি করে ৯১১ এ ফোন করলে কিন্তু পুলিশ এক্ষুনি আসবে। বললাম আমাকে পাবে কোথায়! বললো, এদেশের পুলিশ তোমাকে কয়েক মিনিটের মধ্যে খুঁজে বের করে ফেলবে। যেটা বুঝলাম তা হলো এসব জরুরী নাম্বার বা সেবা কিভাবে পেতে হয় বা ব্যবহার করতে হয়।

আমার ধারণা এমন একটা সার্ভিস চালু হওয়ার পর যে বিষয়টা সব থেকে জরুরী তা হলো সাধারণ মানুষের মধ্যে এ বিষয়ে দ্রুত ও ব্যাপক সচেতনতা তৈরি করা। না হলে মানুষ তাদের যে কোন সমস্যা বা বিপদে এমনকি কোন দুর্নীতি, অনিয়ম, হয়রানি দেখলে ৯৯৯ নম্বরে ফোন করবে। বিভিন্ন অফিস, আদালত, হাসপাতালে সঠিক সেবা বা সহায়তা না পেলেও তারা ফোন করবেন ৯৯৯ নম্বরে। এসব কল কিভাবে হ্যান্ডেল করা হবে সেসব বিষয় নিশ্চয়ই পুলিশ বিভাগের কর্মকর্তারা ভেবেছেন বা এ বিষয়ে ট্রেনিং নিয়েছেন। আশা করছি আমরা ৯৯৯ কে সত্যিকার অর্থেই একটি দ্রুত ও কার্যকর সেবা প্রদান সংস্থা হিসেবে দেখতে পাবো।

(এ বিভাগে প্রকাশিত মতামত লেখকের নিজস্ব। চ্যানেল আই অনলাইন এবং চ্যানেল আই-এর সম্পাদকীয় নীতির সঙ্গে প্রকাশিত মতামত সামঞ্জস্যপূর্ণ নাও হতে পারে)।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ৯৯৯টোল ফ্রিবাংলাদেশ
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও যৌথ প্রযোজনায় শাকিব, পরিচালনায় সত্যিই অনন্য মামুন?

এপ্রিল ১৪, ২০২৬

‘বৈচিত্র্য হলো গণতান্ত্রিক সমাজের সৌন্দর্য’

এপ্রিল ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান চুক্তি করার জন্য আবার যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করেছে: ট্রাম্প

এপ্রিল ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়ায় দরবারে হামলা ও পীর হত্যার ঘটনায় ১৯ জন শনাক্ত

এপ্রিল ১৩, ২০২৬

বিতর্ক এড়াতে আগেই ফেডারেশন কাপের ফাইনাল ভেন্যু চূড়ান্ত

এপ্রিল ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT