চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালু হচ্ছে ই-গেইট, ই-পাসপোর্ট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১২, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ই-পাসপোর্ট ও ই-গেইট চালু করা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল। তিনি বলেছেন, ই-পাসপোর্টের সঙ্গে ই-গেটও করা হবে, এর ফলে বিমানবন্দরে ইমিগ্রেশনে লাইন ধরে দাঁড়াতে হবে না।

আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর ওসমানী মিলনায়তনে জাতীয় সেবা ‘৯৯৯’ এর উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব জানান।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তি খাতে দেশের উন্নয়ন তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী একের পর এক উন্নয়ন হচ্ছে। দেশ ‘ডিজিটাল বাংলাদেশে’ পরিণত হচ্ছে। ই-পাসপোর্ট কার্যক্রম নেয়া হচ্ছে। বিমানবন্দরে হবে ই-গেইট। ফলে বিমানের যাত্রীদের ইমিগ্রেশনের লাইনে দাঁড়াতে হবে না।

Banglabid

উল্লেখ্য, ই-গেইট বসানো হলে নাগরিকরা স্মার্টকার্ড ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যেই ইমিগ্রেশন কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রতি এ ই-গেইট চালু হয়েছে।

অনুষ্ঠানের সভাপতি বাংলাদেশ পুলিশের আইজিপি এ কে এম শহীদুল হক বলেন, আইসিটি বিভাগ এ সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছিল অনেক আগেই।

সে সময় দেখা গেছে সেবা গ্রহীতাদের মধ্যে ৬০ ভাগ মানুষ পুলিশের সাহায্য চেয়েছেন, ৩১ ভাগ ফায়ার সার্ভিসের এবং ৪ ভাগ অ্যাম্বুলেন্স চেয়েছেন। তাই প্রথমে এ তিনটিকে নিয়েই সার্ভিসটি চালু করা হয়েছে। সার্ভিসের আওতায় সাড়ে চার হাজার অ্যাম্বুলেন্স রয়েছে।

Reneta

বর্তমানে এ কল সেন্টার একসঙ্গে ১২০টি কল ধরতে পারবে। ভবিষ্যতে এ সংখ্যা ৩০০তে উন্নীত করা হবে। এছাড়া এখন শুধুমাত্র মোবাইল ও ল্যান্ডফোন থেকে ফোন দিয়ে এ সার্ভিস পাওয়া যাচ্ছে।

আগামীতে সোশ্যাল মিডিয়া ও ইন্টারনেট থেকেও জরুরি সেবা পাওয়া যাবে বলে জানান তিনি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: স্বরাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

সিনেমা হলে বিনামূল্যে চার সিনেমার প্রদর্শনী

পরবর্তী

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়ে বাংলাদেশ

পরবর্তী
মোবাইল ইন্টারনেট

মোবাইল ইন্টারনেটের গতিতে পিছিয়ে বাংলাদেশ

রাষ্ট্রদ্রোহ ও মানহানী মামলা

টাঙ্গাইলে মাহমুদুর রহমানের বিরুদ্ধে মানহানীর মামলা দায়ের

সর্বশেষ

ঈদের ময়দানে সালমানের মুখোমুখি প্রভাস!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

নাটালি কীভাবে ঢুকলেন হোয়াইট হাউসে!

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প যুদ্ধ বাড়ালে ইউরোপের মার্কিন ঘাঁটিতে হামলা: ইরান

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরানকে সহায়তা করলে বড় ধরনের খেসারত দিতে হবে: ট্রাম্প

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT