বাংলাদেশ

চালক হত্যার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট

চালক হত্যার প্রতিবাদে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট

বাসের চালককে পিটিয়ে হত্যার প্রতিবাদে সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের ডাকে সিলেট-ঢাকা মহাসড়কে বাস ধর্মঘট চলছে। বুধবার সকাল ৬ টা থেকে এই ধর্মঘট শুরু হয়েছে। এ ধর্মঘট চলবে সন্ধ্যা ৬ টা পর্যন্ত।

সোমবার দিবাগত রাত সাড়ে ১১ টার দিকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে সিলেটগামী একটি বাসের চালক শিবু চন্দ্র দেবকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মঙ্গলবার বিকেলে এই ধর্মঘটের ডাক দেয়া হয়।

তবে দেশের অন্যান্য রুটে বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

বিষয়:ঢাকা-সিলেট বাস ধর্মঘট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…