চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চালক পেটানো সার্জেন্ট প্রত্যাহার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৯ অপরাহ্ণ ২৪, জুলাই ২০১৬
বাংলাদেশ
A A

রাজধানীর ধানমণ্ডিতে একজন গাড়ি চালককে ট্রাফিক সার্জেন্টের মারধরের
ভিডিওচিত্র সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ায় অভিযুক্ত শিক্ষানবীশ সার্জেন্টকে
প্রাথমিকভাবে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে।

তবে ওই ঘটনাটিকে পুঁজি করে
পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে কোনো পূর্ব পরিকল্পনা, ভিডিও ধারণ এবং তা
সামাজিক মাধ্যমে ছড়ানো হয়েছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা
মেট্রোপিলটন পুলিশের ট্রাফিক (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার খান মোহাম্মদ রেজোওয়ান।

মোহাম্মদ রেজোওয়ান চ্যানেল আই অনলাইনকে জানান, ‘ট্রাফিক সার্জেন্টের মারধরের বিষয়টি নিয়ে তদন্ত হচ্ছে। তদন্তের স্বার্থে অভিযুক্ত ট্রাফিক সার্জেন্টকে আপাতত ক্লোজড করা হয়েছে। একই সঙ্গে যে ফেসবুক পেইজটি থেকে ভিডিওটি প্রচার করা হয়েছে সে পেইজটির বিষয়েও খোঁজ নেয়া হচ্ছে। কারণ সাম্প্রতিক সময়ে একটি বিশেষ মহল পুলিশের প্রতি বিদ্বেষ ছড়াতে তৎপরতা চালাচ্ছে’।

Banglabid

ধানমণ্ডি ৭/এ সড়কে ঘটা ওই ঘটনার ভিডিওচিত্র এখন সামাজিক মাধ্যমে ভাইরাল। শনিবার রাতে প্রকাশিত ওই ভিডিওচিত্রে অবৈধ পার্কিংয়ের দায়ে ইউসুফ ফরায়েজী নামের এক গাড়ি চালকের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে ট্রাফিক সার্জেন্ট মেহেদীকে চড়াও হতে দেখা যায়। ইউসুফকে রাস্তায় ফেলে মারধরের এক পর্যায়ে কয়েকজনকে বাধা দিতে দেখা যায় ভিডিওতে।

তবে গণমাধ্যমে প্রকাশিত ট্রাফিক সার্জেন্ট মেহেদী ও সহকর্মীদের ভাষ্য অনুযায়ী, পার্কিং নিয়ম না মানায় কাগজপত্র চাইলে প্রথমে তা দিতে অস্বীকার করেন গাড়ি চালক ইউসুফ বরং ‘আমার বস আপনার মতো পুলিশকে পকেটে রাখে’ এমন কথা বলে সে।

মেহেদীর দাবি, সেসময় ওই চালককে গ্রেফতারে উদ্যত হতেই কয়েকজন ব্যক্তি এগিয়ে আসলে ইউসুফকে ধানমণ্ডি থানায় নেয়া হয় এবং গাড়িটিও থানায় নিয়ে যাওয়া হয়।

Reneta

সেদিন রাতেই গাড়ির মালিকের উপস্থিতিতে চালক ইউসুফকে ক্ষমা প্রার্থনার পাশাপাশি ১০ হাজার টাকা ক্ষতিপূরণও দিতে হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবৈধ পার্কিংট্রাফিক পুলিশট্রাফিক সার্জেন্টপুলিশি নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

চালক পেটানো সার্জেন্ট প্রত্যাহার

পরবর্তী

সোমবারের কার্যতালিকায় মীর কাশেমের রিভিউ

পরবর্তী

সোমবারের কার্যতালিকায় মীর কাশেমের রিভিউ

সোমবারের কার্যতালিকায় মীর কাশেমের রিভিউ

সর্বশেষ

টিকটকে মানসিক স্বাস্থ্য চিকিৎসা: সমাধান নাকি নতুন সংকট?

আগস্ট ২১, ২০২৬

‘বাংলাদেশ দারুণ ক্রিকেট দল’

আগস্ট ২১, ২০২৬

জনসম্পৃক্ত নদী ও পানিসম্পদ ব্যবস্থাপনায় সমন্বিত উদ্যোগের আহ্বান

আগস্ট ২১, ২০২৬
ছবি: নাহিয়ান ইমন

শেষ জীবন পর্যন্ত মানুষ আমাকে ‘বড়ছেলে’ বলে চিনুক: অপূর্ব

আগস্ট ২১, ২০২৬

‘সবকিছুই জিততে হবে, সেটাই আশা’

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT