বাংলাদেশের দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টেস্ট চার হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন মুশফিকুর রহিম। প্রথম বাংলাদেশি হিসেবে চার হাজারি ক্লাবে নাম লিখিয়েছিলেন তামিম ইকবাল।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টে নামার আগে মাইলফলক থেকে ৮ রান দূরে ছিলেন মুশফিক। শের-ই-বাংলা স্টেডিয়ামে শুক্রবার প্রথম দিনের চা বিরতির পর দরকারি রানটা নামের পাশে যোগ করেন মি. ডিপেন্ডেবল। পরে ১৪ রান করে লুইসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন।
ওয়েস্ট ইন্ডিজ সফরে অ্যান্টিগা টেস্টে ৪ হাজারি ক্লাবে নাম লেখান তামিম। এ বাঁহাতি ওপেনারের লেগেছে ৫৫ টেস্ট। মুশফিকের লাগল ৬৬ টেস্ট।








