চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চার সাংবাদিক নির্যাতনের ঘটনায় ডিআরইউ’র নিন্দা, উদ্বেগ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৯ অপরাহ্ণ ০৫, ডিসেম্বর ২০১৭
বাংলাদেশ
A A

পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে পুলিশের হাতে ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) কার্যনির্বাহী কমিটির নবনির্বাচিত সদস্য মাহমুদা ডলিসহ ৪ জন সাংবাদিককে নির্যাতন ও হয়রানির ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে ডিআরইউ।

মঙ্গলবার বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আদালতে হাজিরার রিপোর্ট সংগ্রহের দায়িত্বে ছিলেন ওই চার সাংবাদিক। এ সময় তাদেরকে টেনে হিচড়ে ভ্যানে তোলে পুলিশ। এক পর্যায়ে সেখানে অবস্থানরত অন্যান্য সাংবাদিকদের প্রতিবাদের মুখে পুলিশ তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হয়।

ঘটনাকে ন্যাক্কারজনক উল্লেখ করে ডিআরইউ’র সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা ও সাধারণ সম্পাদক মুরসালিন নোমানী এক বিবৃতিতে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে যেয়ে সাংবাদিক হয়রানি ও নির্যাতনের ঘটনা স্বাধীন গণমাধ্যমের পরিপন্থী।

“ভয়-ভীতি প্রদর্শন করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালন থেকে বিরত রাখা যাবে না। বরং কতিপয় পুলিশ সদস্যর এ ধরনের আচরণের কারণে সাংবাদিকদের সাথে পুলিশের দুরত্ব আরও বাড়বে।”

ডিআরইউ নেতৃবৃন্দ অনতিবিলম্বে ঘটনার সাথে জড়িত দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহবান জানিয়ে বলেন, অন্যথায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি এই ঘটনার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিআরইউসাংবাদিক নির্যাতন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নতুন বছরে টাইগারদের বিশ্রামের ফুরসত নেই

পরবর্তী

ভিডিও সরানোসহ চ্যানেলগুলো কেন বন্ধ করে দিচ্ছে ইউটিউব?

পরবর্তী
ইউটিউব লোগো, ভিডিও প্ল্যাটফর্মের জনপ্রিয় চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভিডিও সরানোসহ চ্যানেলগুলো কেন বন্ধ করে দিচ্ছে ইউটিউব?

ফাইল ছবি

সিরিজ খোয়ালেন সালমা-রুমানারা

সর্বশেষ

বিশ্বকাপ জিতে ৬১৬ কোটি পাচ্ছে স্পেন, আর্জেন্টিনা কত পাচ্ছে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে আবেগাপ্লুত স্পেনের কোচ, বললেন ‘সব কষ্ট সার্থক’

জুলাই ২০, ২০২৬

গোল-অ্যাসিস্ট ছাড়াই বিশ্বকাপের সেরা রদ্রি, কীভাবে?

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ জিতে ইতিহাস স্পেনের

জুলাই ২০, ২০২৬

‘স্পেনই ভালো খেলেছে, তবে শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়েছি’

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT